Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবি

নিউজডেস্ক May 26, 2023

আলো ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনবৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করে দাবিগুলো জানানো হয়। দাবিগুলো হলো- প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল আপগ্রেড, অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্রæত পদোন্নতি প্রদান, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নবম পে কমিশন গঠন, ২০ গ্রেড থেকে ১০ গ্রেডে বেতন নির্ধারণ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা।

লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন লিখিত বক্তব্যে বলেন, ২০১৪ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করেন। কিন্তু দুঃখের বিষয়, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও ১০ম গ্রেড বিভিন্ন জটিলতায় এখনও বাস্তবায়িত হয়নি। এমনকি ১৯৯৪ সাল থেকে প্রধান শিক্ষকদের এবং ২০০৯ সাল থেকে সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ রয়েছে।

তাই ২০১৯ সালের নিয়োগবিধি বাতিল করে নতুন নিয়োগবিধি প্রণয়ন করে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের পদোন্নতির ব্যবস্থা করতে হবে।তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন ৩০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান, ২০ গ্রেড পরিবর্তন করে ১০ গ্রেড বেতন স্কেল নির্ধারণ করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার জোর আবেদন জানাচ্ছি। যেহেতু দপ্তরি কাম প্রহরীরা সার্বক্ষণিক বিদ্যালয়ে আমাদের সহযোগিতা করে আসছে, সেহেতু তাদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার অনুরোধ করছি।

এ ছাড়া ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান করা, প্রধান শিক্ষকদের বকেয়া টাইম স্কেল জটিলতা নিরসন করা, নন-ভোকেশনাল ডিপার্টমেন্ট ঘোষণা করা, সহজ শর্তে সুদবিহীন গৃহ নির্মাণ ঋণ প্রদান, রেশনিং ব্যবস্থা চালু করা, টিফিন ভাতা প্রতিদিন নূন্যতম ২০০ টাকা দেওয়া, সব ধরনের প্রশিক্ষণ ও পদোন্নতিতে বয়সের সীমা বাতিলের দাবি জানানো হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লিয়াকত আলী খান, মোয়াজ্জেম হোসেন শাহীন, জাহানারা পারভীন, মো. সিরাজুল ইসলাম, মো. সামছুদ্দিন বাবুল, মো. আবদুল কাদির, ইলিয়াস আল মাহমুদ, মো. হাফিজুর রহমান, মোস্তফা কামাল বাবুল, মো. নিজাম উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, হাসিমুল ফারুক ডলার, কামরুজ্জামান লিটন, মো. হাবিবুল্লাহ, নাসরিন জাহান, এমদাদ হোসেন চৌধুরী, সাইদুর রহমান আকন, মো. জাহিদ হোসেন প্রমুখ নেতারা।

Continue Reading

Previous: রোহিঙ্গাদের খাদ্য সহায়তা তহবিল ঘাটতি পূরণের আহ্বান
Next: নৌকার বাইরের প্রার্থীকে এলাকায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি এমপির!

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.