স্টাফ রিপোর্টা
আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগমনো নীত ও ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ৩নং ওয়ার্ডেও এলাকাবাসীর আয়োজনে রবিবার বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সিনিয়রসহ-সভাপতিও বিশিষ্ট সমাজ সেবী শাহীন আকতার রেণী।
কাহীন আকতার রেণীতাঁর বক্তব্যে বলেন, সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীর ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়ন দৃশ্যমান, এবার তিনি কর্মসংস্থান সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন। তিনি সব সময় আপনাদেও পাশে ছিলেন। রাজশাহীর উন্নয়নের স্বার্থে আপনারা সবাই তাঁর পাশে থাকবেন এটিই আমরা প্রত্যাশা করি।
গভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুলহক পিন্টু। সভায় সভাপতিত্ব করেন ৩নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন।
সভায় রাজশাহী মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ শাসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ বাচ্চু রাজপাড়া থানা যুবমহিলা আওয়ামীলীগের সহঃ সাধারণ সম্পাদক সুমি, ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি রীনা, সাধারণ সম্পাদক বিউটিসহ অত্র এলাকার সহস্রাধিক নারীরা উপস্থিত ছিলেন।
