Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

তিনদিনের মধ্যে বেসরকারি হজযাত্রীদের ভিসা করার নির্দেশ

নিউজডেস্ক May 31, 2023

আলো ডেস্কঃ সময় শেষ হয়ে আসলেও বেসরকারি ৫১ শতাংশ হজযাত্রীর ভিসা করা হয়েছে। এ পরিস্থিতিতে আগামী তিনদিনের মধ্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বুধবার হজযাত্রীদের ভিসাকরণ সংক্রান্ত অতীব জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হলেও বেসরকারি এজেন্সিগুলোর হজযাত্রীদের ভিসা করার হার ৫১ দশমিক ১ শতাংশ বলে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, রাজকীয় সৌদি দূতাবাস ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সব এজেন্সিকে দ্রুততম সময়ে সম্মানিত হজযাত্রীদের জন্য ভিসা করতে বারবার তাগিদ দিয়েছে।

হজ ব্যবস্থাপনা একটি সময়াবদ্ধ বিষয় এবং এ ক্ষেত্রে এজেন্সিগুলোর একান্ত সহযোগিতা ও ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১’ এবং এর অধীন প্রণীত ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’-এর প্রতি সম্মান প্রদর্শন করা আব্যশক বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ অবস্থায় হজ এজেন্সিগুলোকে আগামী তিনদিনের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলা হয়, সৌদি আরব সূত্রে জানা যায় অতি দ্রুত ভিসা লজমেন্ট প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভিসা করতে ব্যর্থ এজেন্সির বিরুদ্ধে হজ ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক এজেন্সি এখনো হজযাত্রীদের পিআইডি (পরিচয় সূচক নম্বর) প্রদান সম্পন্ন করেনি বলে মন্ত্রণালয়ে অভিযোগ জমা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব এজেন্সিগুলোকে বুধবারের মধ্যে সম্মানিত হজযাত্রীদের পিআইডি প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ব্যর্থতায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়েকটি হজ এজেন্সি হজযাত্রীদের সঙ্গে প্যাকেজ মূল্য সংক্রান্ত লেনদেন সম্পন্ন করেনি বা প্যাকেজের অতিরিক্ত বা মুদ্রার বিনিময় হার বৃদ্ধির কারণে হাব ঘোষিত প্যাকেজের চেয়ে বেশি মূল্য দাবি করছে বলে মন্ত্রণালয়ে অভিযোগ জমা হয়েছে। এসব এজেন্সিগুলোকে বুধবারের মধ্যে সমস্যা সমাধান করে হজযাত্রীদের পিআইডি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ব্যর্থতায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অনেক এজেন্সির বিরুদ্ধে হজযাত্রী সংগ্রহ ও আর্থিক লেনদেনসংক্রান্ত কয়েকটি অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছে। ওই এজেন্সিগুলোকে অনতিবিলম্বে উদ্ভূত সমস্যা বা অভিযোগের সমাধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ব্যর্থতায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে এ বিষয়ে হাবের সহযোগিতা গ্রহণ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Continue Reading

Previous: শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
Next: শিগগিরই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডিপিপি একনেকে উঠবে: শিক্ষামন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.