Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

আসুন সরকারের পতন নিশ্চিত করি: গয়েশ্বর

নিউজডেস্ক June 4, 2023

আলো ডেস্ক: সরকারের পতন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের সুবিধাভোগী ছাড়া, আসুন আমরা ছোট-বড় সব শক্তি একত্র হয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি। আমাদের কথা আর জনগণের কথার মধ্যে একটি মিল রয়েছে। আমরা এটা করি, এটাই জনগণ চায়। তিনি বলেন, শেখ হাসিনা জনগণকে শত্রু মনে করে বলেই দেশে সুষ্ঠু নির্বাচন দেন না। সবার এক কথা, এ সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচন।

এ লক্ষ্যে আমাদের মধ্যে বিভেদ নেই। গতকাল রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তাতেই শেষ নয়, তিনি পাকিস্তানিদের বিতাড়িত করে বাংলাদেশের পতাকা আমাদের ফিরিয়ে দিয়েছিলেন।

একটি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল করা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস, তার সবই করেছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের অধীনে যারা কর্মরত তাদের কাছে ভালো কিছু আশা না করা ভালো। তবে এটাও একটা সুখবর। তাদের আর বেশিদিন নেই। শেষ সময়ে হোক, অল্প সময়ের জন্য হোক, তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। এর মাধ্যমে তাদের চিনতে সহজ হচ্ছে। খালেদা জিয়ার প্রসঙ্গে এ বিএনপি নেতা বলেন, যিনি বিজয়ের আকাক্সক্ষাবোধ ও বিজয়ের তাগিদ উপভোগ করেন, তিনি খালেদা জিয়ার মতো আপসহীন হন। আর খালেদা জিয়াকে যদি আপসহীন নেত্রী মানি, তাহলে আমাদেরও তার মতো আপসহীন হতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, আমরা জিয়ার সৈনিক, আমরা যুদ্ধ করছি, আমরা লড়াই করছি, আমরা পণ করি আর মার খাবো না। আমরা প্রতিরোধ করবো। বিএনপি ভোটাধিকার আদায়ের জন্য লড়াই করছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে বলবো, আমাকেই ভোট দিতে হবে- এমনটা নয়। আপনার ভোট দিনের বেলা কেন্দ্রে গিয়ে আমার বিপক্ষে হলেও দেন। তারপরও নিজের ভোট নিজে দেন। এজন্যই আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন।

নেতাকর্মীদের বলবো, দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, ভোটাধিকার আদায়ের আন্দোলনে আপনারা সব ধরনের প্রস্তুতি নিন। এ বিএনপি নেতা বলেন, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সাময়িক অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। তিনি হচ্ছেন ‘সান অব ডেমোক্রেসি’। অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে রাজপথে নামলে এ সরকার টিকবে না। গণতন্ত্রের জয় হবেই হবে। গুম-খুন প্রতিরোধে ঘুরে দাঁড়াতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, আমরা গুম-খুনের এ অধ্যায়টা বন্ধ করতে চাই।

এ বিষয়টি থাকুক আর আমরা কাজ করি, আমরা এটা চাই না। আর নয়। এজন্য আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। পলায়নের মনোবৃত্তি চলবে না। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল সভপতি সুলতান সালাউদ্দীন টুকু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল প্রমুখ।

Continue Reading

Previous: আরও ৬৮ করোনা রোগী শনাক্ত, ৬৩ জনই ঢাকার
Next: মার্কিন ভিসানীতি পোশাক রপ্তানিতে প্রভাব ফেলবে না : পাট ও বস্ত্র মন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.