Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

উপবৃত্তি নিয়ে গুজব, ডিজিটাল নিরাপত্তা আইনে নগদের মামলা

নিউজডেস্ক June 8, 2023

আলো ডেস্ক: সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তি বিতরণকে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ যেভাবে ডিজিটালাইজড করেছে, সেই সাফল্য বিতর্কিত করার চেষ্টা করছে একটি মহল। এ বিষয়ে আইনি প্রতিকার পেতে রাজধানীর বনানী থানায় একটি মামলা করেছে নগদ। গতকাল বুধবার এ মামলা করা হয়।

সম্প্রতি নগদের প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এর প্রতিকার চেয়ে রাজধানীর বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে নগদ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার চালানো কিছু ফেসুবক পেজ ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলায় অভিযোগ আনা হয়েছে। সরকারের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করা নগদের মাধ্যমে সব সরকারি ভাতা প্রান্তিক পর্যায়ে বিতরণ করতে ২০২০ সালের শুরুতে একটি অনুশাসন জারি করেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন সরকারি সংস্থা বিদেশি অংশীদারত্বের অন্য বেসরকারি মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতা বিতরণ করে আসছিল। কিন্তু সেসব বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি ভাতাভোগীরা তাদের ভাতা না পাওয়াসহ বিভিন্ন রকম অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সরকারও সন্তুষ্ট ছিল না। ফলে সার্বিক দিক বিবেচনা করে সরকার অনেকগুলো আর্থিক সেবা প্রতিষ্ঠানের মধ্য থেকে নগদকে ভাতা বিতরণের জন্য বেছে নিয়েছে। সম্পতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রায় দেড় কোটি শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ বিতরণে আগামী পাঁচ বছরের জন্য নগদকে বেছে নিয়েছে। আরও কয়েকটি মন্ত্রণালয় এবং সংস্থাও ভাতা বিতরণের জন্য নগদকেই এককভাবে বেছে নিতে যাচ্ছে।

আর তাতেই ক্ষুব্ধ হয়েছে একটি চক্র। এর আগেও নানাভাবে ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে চক্রটি। এমনকি নগদের সুনাম ক্ষুণ্ণ করার প্রচেষ্টায় তারা লিফলেট বিতরণ করে। তখনো সুনির্দিষ্ট কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নগদ আদালতে মামলা করে এবং আদালতের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে বিদেশি মালিকানায় থাকা একটি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের বেশকিছু কর্মকর্তার নাম চলে আসে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন।

এ বিষয়ে নগদের স্ট্রাটেজিক রিলেশন্স অ্যান্ড এলইএ অপারেশন্স চিফ লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাওসার সওকত আলী বলেন, বিভিন্নভাবে আমরা বরবার আক্রান্ত হচ্ছি। এবার সরকারি দায়িত্ব আমাদের কাছে আসার পরে আক্রমণের হার আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। অপপ্রচার ও নোংরা আক্রমণের শিকার হয়ে অবশেষে নগদ কর্তৃপক্ষ আইনের আশ্রয় নিয়েছে। নানা তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং তার পরিপ্রেক্ষতেই মামলা হয়েছে। আমরা আশা করছি, বিভিন্ন সরকারি ভাতা বিতরণের বিপক্ষে ভিত্তিহীন অপপ্রচারের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Continue Reading

Previous: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Next: ফেরদৌস ওয়াহিদের ২ ভাতিজির বাড়িতে প্রবেশ নিয়ে রুলের নিষ্পত্তি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.