Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

৩নং ওয়ার্ডে খায়রুজ্জামান লিটনের গণসংযোগ ও পথসভা রাজশাহীতে আগামীতে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করতে চাই- লিটন

নিউজডেস্ক June 8, 2023

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার নগরীর রাজপাড়া থানা মোড়ে পথসভায় বক্তব্য তিনি। এছাড়া ৩নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। গণসংযোগকালে রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

গণসংযোগকালে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা উন্নয়নের মার্কা, এটি প্রামাণিত। শুধু রাজশাহীতে নয়, নৌকা মার্কার এক নম্বর কাণ্ডারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। সাময়িক একটা সংকট তৈরি হতে পারে। একটা দেশ সব সময় এক রকমভাবে চলে না। একজন মানুষের জীবন চিরকাল এক রকমভাবে যায় না। সেই হিসেবে বিশ্ববাজারে সংকটের কারণে আমাদের কিছু দ্রব্যমূূল্যের দাম বেড়েছে। এটি সাময়িক সময়ের জন্য। এটাকে নিয়ে যারা রাজনীতি করছে, যারা মনে করছে, আওয়ামী লীগ সরকারের দরকার নেই, তারা আপনাদের ভুল পথে পরিচালিত করতে চায়। আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে, দেশের প্রতি আওয়ামী লীগের চেয়ে বেশি দরদ কারো হতে পারে না। মায়ের চেয়ে মাসির দরদ কোনদিন বেশি হতে পারে না। এটি প্রামাণিত সত্য কথা।

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই হিসেবে রাজশাহীতে যে উন্নয়ন করেছে, তা মাত্র আড়াই বছরে করতে হয়েছে। প্রায় আড়াই বছর করোনার কারণে সারা পৃথিবীর কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বাংলাদেশ ও রাজশাহীর কার্যক্রম স্থবির হয়েছিল। সে সময় মানুষের প্রাণ বাঁচাতে আমরা ব্যস্ত ছিলাম। খাদ্য দ্রব্য, ওষুধ, চিকিৎসা ও বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার মানুষের বাড়ি বাড়ি পৌছে দিয়েছি। সে সময় উন্নয়নমূলক কাজ আমরা করতে পারিনি।

৫ বছরের মধ্যে মাত্র আড়াই বছরে যে উন্নয়ন দেখেছেন, তা ২৭০০ কোটি টাকার মধ্যে মাত্র ১২০০ কোটি টাকার উন্নয়ন। তাতেই মানুষ রাজশাহীর ভূয়সী প্রশংসা করছেন। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে পরিচিত পেয়েছে রাজশাহী। রাজশাহীর উন্নয়নে আরো ১৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আমি মেয়র নির্বাচিত হলে আরো ৩ হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে আসবো। আগামী সব মিলে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করতে চাই। আজকে ২০২৩ সালে যে রাজশাহী আপনারা দেখছেন, ৫ বছর পরে এই রাজশাহী আরো নতুন, আরো সুন্দর, কর্মচঞ্চল ও প্রাণবন্ত শহরে পরিণত হবে ইনশাল্লাহ।

এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহী সিটির আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটারে সম্প্রসারণ করতে চাই। তার সমস্ত কাগজপত্র তৈরি করা আছে। হয়তো একটা প্রশ্ন আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খায় কর্মের কী হবে? আমার মাথায়ও একি প্রশ্ন। আগামীতে আমি ঢাকা থেকে, নারায়নগঞ্জ থেকে, গাজীপুর থেকে শিল্পপতিদের রাজশাহীতে নিয়ে এসে তাদের মাধ্যমে ছোট করে হলেও ২০ গার্মেন্টস কারখানা করতে পারি তাহলে সেখানে ৩০ হাজার নারী-পুরুষের কর্মের ব্যবস্থা হবে।

পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন অপপ্রচারে কান না দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। পথসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ডাঃ তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী। এছাড়াও উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মাহতাব। রাজপাড়া থানা

আওয়ামী লীগের সভাপতি বাবু ও সম্পাদক খীচ্ছু।

Continue Reading

Previous: একদিনে করোনায় আক্রান্ত আরও ১০৩ জন
Next: শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কর্ণধার: খাদ্যমন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.