সংবাদ বিজ্ঞপ্তি
৭ জুন ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বুধবার সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক সিটি মেয়র এবং আসন্ন ২১জুন রাজশাহী সিটিকর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামীলীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু,
সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদকমীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রমসম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, মোখলেসুর রহমান কচি, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালীখান, নগর যুবমহিলালীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলুসহ নেতৃবৃন্দ।
