আলো ডেস্ক: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং লেখক, সাংবাদিক ও কলামিস্ট শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরে রাতেই লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে জানা যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
