স্টাফ রিপোর্টার
রাজশাহীর বহুল প্রচারিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আজিবার রহমান এর সহধর্মিণী এবং বার্তা সম্পাদক আজিমা পারভীন টুকটুকির মাতা মরহুমা মোসা: ফাহিমা বেগম এর ১ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। গ
তকাল শুক্রবার বাদ আসর তাদের এলাকার আসাম কলোনী হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ এ ইমাম দ্বারা মিলাদ ও মাহফিলের মাধ্যমে এটি পালন করা হয়। এছাড়াও প্রতিবেশীদের মাঝে ৪’শ তবারক বিতরণ করা হয়। মরহুমার মৃত্যুবার্ষিকীতে তার একমাত্র মেয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার মায়ের জন্য।
উল্লেখ্য গতবছর ২০২২ সালের ৯ জুন বৃহস্পতিবার রাজশাহীর আলোর অন্যতম সদস্য ও সকলের প্রিয়জন ফাহিমা বেগম হঠাৎ রাতে অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে আনুমানিক ভোর ৫ টার সময় তিনি এ পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র কন্যাসন্তান, আত্মীয়স্বজন সহ রেখে যান হাজারো গুণগ্রাহী।
