Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

সংকট সমাধানে গণ-আন্দোলন ছাড়া কোনো পথ নেই: দুদু

নিউজডেস্ক June 12, 2023

আলো ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে রাজপথে গণ-আন্দোলন ছাড়া কোনো পথ নেই। তিনি বলেন, দেশে রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও এ সরকারের পদত্যাগ ছাড়া তা সমাধান হবে না। জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের ওপর হামলার প্রতিবাদে ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, যারা হাবিবুর রহমান হাবিবের ওপর হামলা করেছে অনতিবিলম্বে তাদের আইনের আওতায় আনা হোক। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ওপর খাগড়াছড়িতে হামলা করা হয়েছে। এ সরকার তাদের জনপ্রিয় তা হারিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতন করে ক্ষমতায় থাকতে চায়। দুদু বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও স্বাভাবিকভাবে বেড়েছে। যেখানে আপনি হাত দিলেও আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

দেশের মানুষের এখন বেঁচে থাকাই কঠিন। এ সরকারিদল, তাদের লোকজন সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে। এ সরকারের একজন প্রতিমন্ত্রী বলেছেন, এমপি-মন্ত্রীরা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়িয়েছে। এরপর আর বলার কি আছে? বিএনপির ২০ দলীয় জোটের একটি দলকে গত ১০ বছরে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু হঠাৎ করে আইনমন্ত্রীর জ্ঞান হয়েছে। তিনি বলেছেন, তাদের বিচার এখনো চলমান, তাই তাদের অধিকার আছে সমাবেশ করার।

নতুন করে খেলা শুরু করতে চাচ্ছেন, খেলেন তবে আমাদের কিছু যায় আসে না। তিনি বলেন, এ সরকারের একজন সিনিয়র নেতা আমির হোসেন আমু বলেছেন বিএনপির সঙ্গে সংলাপ করতে তাদের কোনো প্রতিবন্ধকতা নেই। আমরা তো আপনাদের সঙ্গে সংলাপ করতে চাইনি। আবার ওবায়দুল কাদের বললেন তারা সংলাপের কথা বলেননি। একজন সংলাপের কথা বলে আর একজন না করে। তারা একটা তামাশা সৃষ্টি করেছে। তারা জনগণের সঙ্গে তামাশা করছে। আমরা স্পষ্টভাবে বলেছি এ সরকারের পদত্যাগ করতে হবে।

সংসদ ভেঙে দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। সংলাপ পরের বিষয়। জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিতে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার, সাবেক সংসদ সদস্য নুর আফরোজ জ্যোতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী চালকদলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ।

Continue Reading

Previous: আলিম পরীক্ষা শুরু ১৭ আগস্ট
Next: বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারীকে গ্রেপ্তার ও শাস্তির নির্দেশ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.