স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এর কন্যা ডা. ফারিকা জামান অর্ণা।
বিকেল সাড়ে ৫টায় ৬নং ওয়ার্ডের বাকির মোড়ে ৭নং ওয়ার্ডের চণ্ডীপুর প্লেসক্লাব মোড়ে এবং ৮নং ওয়ার্ডে পথসভা করেন তিনি। নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগ ও পথসভায় সর্বস্তরের জনসাধারণের ঢল নামে।
এ সময় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ডলার।
