Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ফিলিস্তিনি যোদ্ধাকে গুলি করে হত্যা

নিউজডেস্ক June 15, 2023

বিদেশ: ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে সেনাবাহিনী বলেছে, একটি অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলার অভিযানের সময় ওই ব্যক্তির গুলি লেগেছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, খলিল ইয়াহিয়া আনিস (২০) নাবলুসে ইসরায়েলি দখলদারদের গুলির আঘাতে নিহত হয়েছেন।

নাবলুসের আল নাজাহ হাসপাতালের একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের উত্তরে একজন কথিত হামলাকারীর বাড়ি ভেঙে ফেলার জন্য শহরে প্রবেশ করলে রাতভর সংঘর্ষে আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার ভোরের পর এএফপির এক সাংবাদিক একদল যুবককে অ্যাপার্টমেন্টের ক্ষয়ক্ষতি জরিপ করতে দেখেছেন। মেঝেতে আবর্জনার মতো পাকানো ধাতু ও ধ্বংসস্তূপ পড়ে ছিল। একটি প্রাচীরের মধ্যে ফাঁকা গর্তও দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন, নিহত আনিস একজন যোদ্ধা ছিলেন। তবে তিনি কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন তা জানাননি। নাবলুসের আরেকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আনিস শহরের আল-আইন শরণার্থী শিবিরের বাসিন্দা ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের সদস্য। এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, আনিসের শেষকৃত্যের জন্য ফিলিস্তিনি পতাকায় আবৃত অবস্থায় তার লাশ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, অভিযানের সময় ‘সন্দেহবাদীরা সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনারা দাঙ্গা ছত্রভঙ্গ করে এবং সরাসরি গুলি চালিয়ে প্রতিক্রিয়া জানায়।’ গুলিতে হতাহতদের চিহ্নিত করা হয়েছে বলেও তারা জানিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েল ‘এ অঞ্চলকে উত্তেজনা ও সহিংসতার দিকে টেনে নিয়ে যাচ্ছে’।

ফিলিস্তিনি বন্দির অ্যাপার্টমেন্ট ধ্বংস
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেছেন, লায়ন্স ডেন সশস্ত্র গোষ্ঠীর একজন বিশিষ্ট সদস্য ওসামা তাওয়েলের ফ্ল্যাট গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। নভেম্বরে পশ্চিম তীরের একটি বসতিতে ইডো বাউর্চ নামের ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যার অভিযোগে ফেব্রুয়ারি মাসে ইসরায়েল তাওয়েলকে গ্রেপ্তার করেছিল। ইসরায়েল নিয়মিতভাবে ইসরায়েলিদের বিরুদ্ধে হামলা চালানো ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়। এ পদক্ষেপকে প্রতিরোধক হিসেবে ইসরায়েল যুক্তি দেয়।

যদিও সমালোচকদের মতে এটি একটি সম্মিলিত শাস্তি। সরকারি সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষের সঙ্গে যুক্ত সহিংসতায় কমপক্ষে ১৫৯ ফিলিস্তিনি, ২১ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে। পরিসংখ্যানে যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি পক্ষ থেকে আরব সংখ্যালঘুর তিন সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে আছে।

সূত্র : এএফপি

Continue Reading

Previous: শ্রমিকদের সুরক্ষায় সৌদি-আমিরাতের নতুন সিদ্ধান্ত
Next: মণিপুরে মন্ত্রীর বাড়িতে আগুন দিলো বিক্ষোভকারীরা

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.