Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামিরা রিমান্ডে

নিউজডেস্ক June 18, 2023

আলো ডেস্কঃ জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাতদিনের রিমান্ড চেয়ে পুলিশ ১৮জুন বিকাল ৩টায় আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ আদেশ দেন। এ ছাড়াও এ মামলায় ৬ জন আসামিকে ৪ দিন এবং ৬ জন আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী জানান, রোববার থেকেই আসামিদের রিমান্ড শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

আদালত সুত্রে জানাযায়,মামলার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু (৫০) কে ৫ দিন, আসামি রেজাউল করিম (২৬), মনিরুজ্জামান (৩২), গোলাম কিবরিয়া সুমন (৪৩), মোঃ মিলন (২৫), মো. তোফাজ্জল (৪০) ও আয়নাল হক (৫৫) কে ৪ দিন এবং আসামি জাকিরুল ইসলাম (৩৪), কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), মো. শহীদ (৪০), মো. মকবুল (৩৫) ও মো. ওহিদুজ্জামান (৩০) কে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মোট গ্রেপ্তারকৃত ১৩জন আসামীর মধ্যে ৫জন আসামি মামলার এজাহার ভুক্ত। আবশিষ্ট ৮জন অজ্ঞাত।

এ বিষয়ে বকসিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। জানান, অজ্ঞাতদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। নাদিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মধ্যে প্রধান আসামি বাবুকে শনিবার পঞ্চগড় থেকে আটক করে র‌্যাব।

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে বকশীগঞ্জ থানা থেকে জামালপুর আদালতে নেওয়ার সময় নাদিমের স্বজনসহ স্থানীয়রা আসামিদের ফাঁসির দাবিতে বকশীগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেছে। এদিকে রোববার  বেলা ১১টার দিকে নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে সাংবাদিকরা মানববন্ধন করেছে। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। অথচ তাদের কোন নিরাপত্তা নেই। আজ নিরাপত্তার অভাবে সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হলো। আর যেন কোন সাংবাদিকদের এভাবে প্রাণ হারাতে না হয় এর দায়িত্ব সরকারকেই নিতে হবে। মানববন্ধন থেকে বক্তারা তিনটি দাবি জানান, দাবিগুলো হলো- সাংবাদিক নাদিম হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে অবিলম্বে তার চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি এবং হত্যার সাথে জড়িত সকলকে ফাঁসি দিতে হবে। নাদিমের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিতে হবে এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হত্যাকারীদের অবিলম্বে ফাঁসিসহ তার পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানিয়েছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা। একই সাথে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানান।

উল্লেখ যে,গত বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সদরের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এই সাংবাদিক। গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে গত শনিবার বকশীগঞ্জ থানায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরো অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

Continue Reading

Previous: আ. লীগ কখনো বিচার বিভাগ দলীয়করণ করেনি: আইনমন্ত্রী
Next: অক্টোবরে মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রোরেল: কাদের

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.