Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

পাল্টা আক্রমণে আট গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

নিউজডেস্ক June 19, 2023

বিদেশ: বেশ কয়েকদিন ধরেই রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। গত দুই সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে আজভ সাগর উপকূল বরাবর অংশে আটটি গ্রাম মুক্ত করার দাবি করেছে ইউক্রেন। আজ সোমবার দেশটির উপণ্ডপ্রতিরক্ষা মন্ত্রী বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনের উপণ্ডপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেন, ইউক্রেনীয় বাহিনী কেবল পিয়াতিখাটকিই পুনরুদ্ধার করেনি, বরং দুই সপ্তাহের মধ্যে রাশিয়ান লাইনে সাত কিলোমিটার অগ্রসর হয়ে ১১৩ বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করেছে।এর আগে, রোববার রাশিয়ান-নিযুক্ত একজন কর্মকর্তা বলেন, ইউক্রেন দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলের পিয়াতিখাটকি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে।

অবশ্য পরে মস্কো তাদের বের করে দিয়েছে বললেও, আজ সোমবার সকালে তিনি জানান ইউক্রেন আবারও আক্রমণ করছে। মালিয়ার রাশিয়ান-অধিকৃত উপকূলরেখার দুটি শহরের নাম উল্লেখ করে টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, বার্দিয়ানস্ক এবং মেলিটোপোলের দিকে দুই সপ্তাহের আক্রমণাত্মক অভিযানে আটটি বসতিকে মুক্ত করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৈন্যদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের জন্য তিনি পশ্চিমা মিত্রদের সাথে আলোচনা চালিয়ে যাবেন। গত রোববার সন্ধ্যায় তিনি বলেন, আমাদের সৈন্যরা অগ্রসর হচ্ছে, অবস্থানের ভিত্তিতে, ধাপে ধাপে, আমরা এগিয়ে যাচ্ছি। প্রধান বিষয় হলো সরবরাহের গতি’।

সোমবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, তাদের বাহিনী পূর্ব দোনেৎস্ক অঞ্চলের নোভোদোনেৎস্কে গ্রাম দখলের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। এটি এমন একটি এলাকা যেখানে কিয়েভের পাল্টা আক্রমণকে কেন্দ্রীভূত করা হয়েছে। ইউক্রেন রাশিয়ার দখলে থাকা ১৮ শতাংশ অঞ্চল পুনরুদ্ধারের জন্য তার দীর্ঘ-প্রত্যাশিত পাল্টা আক্রমণে এক হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের বেশ কয়েকটি অংশে হামলার কথা স্বীকার করেছে।

তবে কিয়েভ নিরাপত্তাজনিত কারণে বর্তমান ও ভবিষ্যৎ যুদ্ধের উপর ইনফরমেশন ব্ল্যাকআউট আরোপ করেছে। বিশ্লেষকরা বলছেন, পাল্টা আক্রমণের মূল পর্ব এখনো শুরু হয়নি। সাম্প্রতিক যুদ্ধে উভয়পক্ষই ভারী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মনে হচ্ছে, এবং উভয়পক্ষই শত্রুদের তুলনায় কম সৈন্য হারানোর কথা দাবি করেছে।

Continue Reading

Previous: বিশ্বের বৃহত্তম ভাসমান শহর হতে যাচ্ছে প্যানজিওস
Next: বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ইউক্রেন

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.