Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

হাওরাঞ্চলে বিপর্যয়ের শঙ্কা, পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে

নিউজডেস্ক June 21, 2023

সম্পাদকীয়: দেশের প্রধান খাদ্যশস্য চালের অন্যতম জোগানদাতা হাওরাঞ্চল। যে বছর আগাম বন্যায় হাওরের ধান ক্ষতিগ্রস্ত হয় সে বছর দেশে খাদ্যাভাব দেখা দেয়। চালের দাম বেড়ে যায়। একইভাবে দেশের মিঠা পানির মাছের চাহিদারও একটি বড় অংশ আসে এই হাওরাঞ্চল থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত উন্নয়ন, স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া, মৎস্যসম্পদের অতিরিক্ত আহরণসহ নানা কারণে খাদ্য ও মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত হাওরাঞ্চল ক্রমেই তার প্রাকৃতিক বৈশিষ্ট্য হারাচ্ছে।

এতে হাওরে মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জোগান কমে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতির প্রভাব ফসল উৎপাদনকেও ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশাল হাওরের বুকে ছোট ছোট দ্বীপের মতো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য জনবসতি। বর্ষায় নৌকাই তাদের একমাত্র বাহন। জানা যায়, এ বছর মধ্য জুনেও হাওরে ভাসান পানি হয়নি।

নৌকা চলাচল করতে না পারায় হাওরের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বোরো ধান উঠে যাওয়ার পর হাওরের বাসিন্দাদের, বিশেষ করে দরিদ্র শ্রমজীবী মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন ভাসান পানিতে মাছ ধরা। এবার পানি না হওয়ায় উপার্জনের সেই পথও বন্ধ। অনেককে খেয়ে না-খেয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। অনেকের মতে, মাছ হাওরের অর্থনীতিতে ধানের চেয়েও বেশি ভূমিকা রাখে। হাওরাঞ্চলের হাটবাজারগুলো থেকে সারা দেশে মাছের জোগান যায়। কোটি কোটি টাকার বাণিজ্য হয়।

এবার বর্ষা দেরিতে আসায় হাওরে মৎস্যকেন্দ্রিক অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া মাছের প্রজননও ক্ষতিগ্রস্ত হয়। অনেক মাছ ভাসান পানিতে ডিম দেয়। বর্ষা দেরিতে শুরু হলে ডিম দেওয়া এবং মাছ বড় হওয়ার সময় কমে যায়। উৎপাদনে তার প্রভাব পড়ে। ধান-চালের ব্যবসায়ীরা জানান, পানি না থাকায় ধান-চালের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণত বছরের এই সময়ে প্রতিদিন রাইস মিলে হাজার মণ ধান আসে। কয়েক শ বস্তা চাল বিক্রি হয়। হাওরে পানি না থাকায় ধান পরিবহন করা যাচ্ছে না।

ফলে ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। পরিবহনের সমস্যার কারণে অন্যান্য ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।  বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া ক্রমেই স্বাভাবিকতা হারাচ্ছে। কখনো কখনো অতিবর্ষায় অসময়ে বন্যা হচ্ছে, কখনো খরায় সব বিনষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. খালেকুজ্জামান মতিন বলেন, এল নিনোর ফলে ভারতের আসামসহ এ অঞ্চলে বৃষ্টিপাত কম হবে। এ রকম পরিস্থিতিকে ‘খুবই অস্বাভাবিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, স্বাভাবিক বর্ষা না হলে হাওরাঞ্চলে আগামী বছরের বোরো চাষাবাদ ক্ষতিগ্রস্ত হতে পারে।

খরাও দেখা দিতে পারে। অনেক বিশেষজ্ঞের মতে, অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধও হাওরে মাছসহ জীববৈচিত্র্যের ক্ষতি করছে। মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় উল্টো বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা আশা করি, হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে। প্রয়োজনে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে হাওরাঞ্চলের সমন্বিত উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

Continue Reading

Previous: রাজশাহীতে নৌকার পক্ষে গণজোয়ার মেয়র প্রার্থী লিটনের নেতৃত্বে বিশাল প্রচার মিছিল
Next: ঈদ ঘিরে নানা কৌশলে প্রতিবেশী দেশ থেকে গরু-মহিষ দেশে ঢুকছে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.