Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

পৌনে দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম পেলো চট্টগ্রামে মেডিকেল

নিউজডেস্ক June 23, 2023

আলো ডেস্কঃ আইসিইউ বেড, ভেন্টিলেটরসহ প্রায় পৌনে দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম পেয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত এসব সরঞ্জাম চাহিদার পরিপ্রেক্ষিতে চমেক হাসপাতালকে বরাদ্দ দেয় সিএমএসডি। শুক্রবার চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান গত মঙ্গলবার এসব সরঞ্জাম পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে নতুন ১০টি ভেন্টিলেটর-আইসিইউ বেড এবং গাইনি ওয়ার্ডের জন্য দুটি লেবার টেবিল রয়েছে।

হাসপাতালের মূল ভবনের নিচতলায় নির্মিতব্য আইসোলেশন ওয়ার্ডে এসব আইসিইউ সংযোজন করা হবে বলে জানান তিনি। জানা গেছে, সম্প্রতি সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল একদফায় ৩০টিরও বেশি ভেন্টিলেটর ও আইসিইউ বেড বরাদ্দ পায়। তবে আগে থেকেই কিছু আইসিইউ সেবা চালু থাকায় একত্রে এত বেশি আইসিইউ বেড-ভেন্টিলেটর স্থাপন করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে ২০টি করে অব্যবহৃত অবস্থায় থাকার বিষয়টি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় জানাজানি হয়।

এ খবরে আইসিইউ বেডসহ ১০টি ভেন্টিলেটর পাওয়ার জন্য ঢাকার সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো (সিএমএসডি) বরাবর চিঠি দেয় চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদার পরিপ্রেক্ষিতে চমেক হাসপাতালকে এসব চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ দেওয়া হয়। চমেক হাসপাতালের তথ্য অনুযায়ী, বরাদ্দ পাওয়া ভেন্টিলেটরগুলো জার্মানির তৈরি। ১০টি ভেন্টিলেটরের দাম এক কোটি ৪০ লাখ টাকা। আর আইসিইউ বেডগুলো চীনের তৈরি। ১০টি আইসিইউ বেডের দাম প্রায় ২৪ লাখ টাকা।

সিটি স্ক্যান চালু: এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অকেজো হওয়া সিটি স্ক্যান মেশিনটি ১৬ দিন পর সচল হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ত্রুটি সারানোর পর মেশিনটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, শনিবার থেকে হাসপাতালের রোগীরা পুরোপুরি সিটি স্ক্যান সেবা পাবেন। জানা যায়, গত ৬ জুন হাসপাতালের রেডিওলজি বিভাগের সিটি স্ক্যান মেশিনটি অকেজো হয়ে পড়ে। মেশিনটির দাম প্রায় ৭ কোটি টাকা।

৪ বছর আগে মেশিনটি স্থাপন করা হয়। সরকারি কম খরচের এ সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েন গরিব ও অসহায় রোগীরা। বাধ্য হয়ে কয়েকগুণ বেশি ফি দিয়ে বেসরকারি ল্যাব-ডায়াগনস্টিক সেন্টারে এই সেবা নিতে হচ্ছিল। জানা গেছে, পরীক্ষাভেদে সিটি স্ক্যান বাবদ চমেক হাসপাতালে ফি দুই হাজার থেকে চার হাজার টাকা। কিন্তু প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে দুই হাজারের ফি নেওয়া হয় তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা। আর চার হাজার টাকার ফি ৮ থেকে ১০ হাজার টাকা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার পর হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে সিটি স্ক্যান মেশিনটি স্থাপন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিটেল প্রাইভেট লিমিটেড। ২০১৯ সালের মার্চে এই সিটি স্ক্যান মেশিনটির সেবা পুরোপুরি চালু হয়। মেশিনটির ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওয়ারেন্টির মেয়াদ রয়েছে। যে কারণে অকেজো হওয়ার পর মেশিনটির ত্রুটি সারাতে কাজ শুরু করে সরবরাহকারী প্রতিষ্ঠান।

Continue Reading

Previous: নদ-নদীর পানি বেড়ে কুড়িগ্রামে ৬০ গ্রাম প্লাবিত
Next: সব ধরনের সবজির দাম চড়া, মাছ ও মাংসের দামেও অস্বস্তি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.