Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে

নিউজডেস্ক June 24, 2023

আলো ডেস্কঃ পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ইতোমধ্যেই বাস কাউন্টারগুলোয় ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে যাওয়ায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে ছুটছেন গ্রামের বাড়িতে। আজ শুক্রবার রাজধানীর কল্যাণপুর, শ্যামলী ও গাবতলীতে গিয়ে দেখা গেছে এমন চিত্র। পরিবহন কর্তৃপক্ষরা জানিয়েছেন, ঈদে ঘর ফেরত মানুষের ভিড়টা অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি। গত ২১ তারিখ থেকে কাউন্টারগুলোয় যাত্রীদের চাপ রয়েছে।

এ চাপ দ্বিগুণ হবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে কল্যাণপুর শাহ ফতেহ আলী পরিবহনের জিএম রাইসুল ইসলাম সবুজ বলেন, গত ২১ তারিখ থেকে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ রয়েছে। শুক্রবার থেকে এই চাপ আরও বেড়েছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় না হলেও শঙ্কা রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, যে গাড়ি ভোর চারটার সময় আসার কথা ছিল সেটা সকাল ৯টায় এসে পৌঁছাল। যমুনা সেতুতে জ্যাম তৈরি হয়েছে, এতে করে আগামীতে শিডিউল বিপর্যয় হতে পারে, এমন একটা ধারণা করা হচ্ছে।

গত ঈদে রাস্তা ক্লিয়ার ছিল, কিন্তু এবার জ্যামের ভাব চলে আসছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, বিআরটিএ’র নির্ধারিত দামে টিকিট বিক্রি হয়েছে, এবারও আগেই অনলাইনে সব টিকেট বিক্রি হয়ে গেছে। এখন যে দুইচার জন যাত্রী আসছেন, তাও পেছনের এক দুইটা সিট পাঁচ্ছেন। জুরাইন থেকে কল্যাণপুর বাস কাউন্টারে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে এসেছেন দিনাজপুরগামী যাত্রী শামসুল আলম। তিনি বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি।

ঈদের ছুটি ২৭ জুন থেকে শুরু হলেও আমি অফিস থেকে ২৪, ২৫ ও ২৬ জুন ছুটি নিয়েছি, তাই আজ (শুক্রবার) সাপ্তাহিক বন্ধ হওয়ায় ঈদ করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছি। অনেকটা সময় বাকি থাকলেও আগেই কাউন্টারে এসে অপেক্ষা করছি। বাড়িতে পরিবারের সবার সঙ্গে ঈদ করার আনন্দটাই অন্যরকম। তাই একটু-আধটু কষ্ট কোনো বিষয় না। বাস কাউন্টারগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা অনলাইনে বিআরটিএ’র নির্ধারিত ভাড়াতেই টিকিট করেছি। এখানে বেশি ভাড়া দেওয়ার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

প্রতি বছরই ঈদের এক সপ্তাহ আগে থেকে আমাদের চাপ বাড়তে থাকে। শেষ দিকে এটা কয়েকগুণ বাড়ে বলে জানিয়েছেন কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মো. রাকিব। তিনি বলেন, গত বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার যাত্রীদের চাপটা বেশি। সম্পূর্ণ সিট পূরণ করে গাড়ি ছাড়ছে। কোনো ধরনের ভোগান্তি নেই বলে তিনি উল্লেখ করেন। এদিকে অনলাইনে টিকেট না করেও কাউন্টার এসে টিকিট সংগ্রহ করে অনেককেই নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

Continue Reading

Previous: হজ করতে সপরিবারে সৌদি আরবে গেলেন রাষ্ট্রপতি
Next: এত লুটেরা-অর্থ পাচারকারী সরকার বিশ্ব আগে কখনো দেখেনি: দুদ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.