ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলের বড় চালান জব্দ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাএি ৩ টার রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামের জামালের আমবাগান থেকে ৭৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এই সময় ১ জন ভারতীয় নাগরিক,১ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ আলাইপুর গ্রামের চপল আলী। ভারতীয় নাগরিক হলেন মুর্শিদাবাদ জেলার কাগমারি গ্রামের জামরুল শেখ। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী আমাদের প্রতিবেদককে জানান,গ্রেফতার ভারতীয় নাগরিক জামরুল শেখ গত মঙ্গলবার রাএিতে ফেনসিডিলের চালান নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেনসিডিলগুলি জামালের আমবাগানে গ্রহণ করবেন। এমন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখানে যান। ভারতীয় নাগরিক জামরুল শেখ ফেনসিডিলের বস্তা হস্তান্তরের সময় ডিবি সদস্যরা সেখানে উপস্হিত হন। এই সময় ৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।২ জনকে আটক করা হয়।
জামরুল শেখকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইহার আগেও তিনি বাংলাদেশে মাদকের বড় চালান নিয়ে এসেছেন। বর্ষাকালে নদীতে অনেক পানি থাকে। এইজন্য ফেনসিডিল বহন করতে সুবিধা হয়। বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাঁতার কেটে নদী পাড়ি দেওয়া যায়।
চপল আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকাসহ আশপাশের এলাকায় ফেনসিডিল এর ব্যবসা করে আসছেন। বাঘা থানার তালিকাভ‚ক্ত মাদক ব্যবসায়ী তিনি। তার নামে এই থানায় ৫ টি মাদক মামলা আছে। বিশেষ ক্ষমতা আইনের মামলাও আছে তার নামে। দুধর্ষ মাদক ব্যবসায়ী তিনি। তার ভয়ে এই এলাকার মানুষ মুখ খুলে না।
