Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত দোকান ভাঙচুর

নিউজডেস্ক July 8, 2023

আলো ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ২০টি প্রতিষ্ঠানসহ অন্তত ৫০টি দোকানপাট ভাঙচুর করা হয়। গত বৃহস্পতিবার রাত ১১টায় উত্তরপাড়া আলিম সরকার বাড়ির বশির মিয়ার ছেলে রোজেন ও তার সহযোগীদের সঙ্গে দক্ষিণপাড়ার প্রান্ত নামের এক যুবকের লোকজেনর এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রান্ত পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এর আগে তিন মাস আগে মোটরসাইকেলের বিকট শব্দকে কেন্দ্র করে একই গ্রুপের যুবকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতা প্রান্ত রিকশাযোগে আলিম সরকারের বাড়ির সামনে আসামাত্র কয়েকজন যুবকের সঙ্গে রিকশাচালকের বাগবিতণ্ডা হয়।

এ সময় প্রান্ত প্রতিবাদ করতে গেলে তার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে প্রান্তকে মারধর করা হয়। এ ঘটনার আধাঘণ্টা পর প্রান্তর পক্ষের লোকজনের সঙ্গে আলিম সরকার বাড়ির লোকজনের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রাস্তার পাশে অন্তত ২০টি প্রতিষ্ঠানসহ ৫০টি দোকান ভাঙচুর করা হয়। স্থানীয় দোকানদার আল-আমিন বলেন, আমি স্থানীয় বাসিন্দা হয়েও ভয় লাগে ব্যবসা করতে।

দুদিন যেতে না যেতেই আমাদের দোকানপাট ভাঙচুর করা হয়।রাতে আমার দোকানের ফ্রিজসহ দোকান ভাঙচুর করেছে প্রান্ত বাহিনী। আমার সব মালামাল লুট করে নিয়ে গেছে। মোটরসাইকেল ব্যবসায়ী জামাল মিয়া বলেন, অন্তত ৫০টি দোকান ভাঙচুর করা হয়েছে। এর আগেও ভাঙচুর করা হয়েছে। এভাবে চলতে থাকলে ভৈরবে ব্যবসা করতে বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ হারাবে। এ বিষয়ে আলিম সরকার বাড়ির রোজেন বলেন, রিকশাচালকের সঙ্গে কয়েকজনের ও প্রান্তর বাগবিতণ্ডা দেখে সেখানে যাই।

পরে প্রান্ত আমাকে চড়থাপ্পড় দিলে স্থানীয়রা তার ওপর চড়াও হন। আমি পরিবারের কাছে বিচার দিতে বাড়িতে চলে আসি। হাসিবুল হাসান প্রান্ত বলেন, গত রমজানে আমার ছোট ভাইকে তারা মারধর করে। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু তারা সেই সূত্র ধরেই আমার ওপর হামলা করেছে। আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, উভয়পক্ষ বেশ কয়েকটি দোকান ভাঙচুর হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Previous: আগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
Next: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.