Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

নামের মিল থাকায় বিনাদোষে ২ মাস ধরে কারাগারে ফিরোজ, দাবি স্ত্রীর

নিউজডেস্ক July 8, 2023

আলো ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে নামের মিল থাকায় মো. ফিরোজ আলম হাওলাদার (৪৬) নামে এক নিরপরাধ ব্যক্তি অন্যের ডাকাতি মামালায় দুই মাস ধরে ফরিদপুর কারাগারে আছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ প্রকৃত আসামি ফিরোজাল ওরফে জুয়েল পলাতক আছেন। তারা উভয়ই একই এলাকার বাসিন্দা এবং নাম ও বাবার নামের সঙ্গেও আংশিক মিল আছে।

তাই স্বামীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ফিরোজের স্ত্রী সুরাইয়া বেগম। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি। এ সময় ফিরোজ-সুরাইয়া দম্পতির সন্তানরাও উপস্থিত ছিলেন। সুরাইয়া জানান, ৮ মার্চ নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া চৌমাথা বাজার থেকে মো. ফিরোজ আলম হাওলাদারকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই রাতেই তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়। র‌্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ফিরোজ ২০০৭ সালের মার্চ মাসে সংঘটিত ফরিদপুরের একটি বাস ডাকাতির মামলার আসামি।

মামলার নথি ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালে ফরিদপুরের একটি বাস ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসল আসামির নাম ফিরোজাল ওরফে জুয়েল (৫০)। মামলায় আসামি হিসেবে তার নাম প্রথমে জুয়েল লেখা হয়। পরে অভিযোগপত্রে ফিরোজাল ওরফে জুয়েল লেখা হয়। সেখানে তার বাবার নাম লেখা হয় মৃত নুর মোহাম্মদ ওরফে মুন্নু মিয়া। ঠিকানা দেওয়া হয় নলছিটির উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রাম। তিনি ২০০৩ সালে ফরিদপুরের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারাধীন একটি মামলায় সাত মাস কারাভোগের পর জামিনে পলাতক থাকেন। ওই মামলায় ফিরোজাল ওরফে জুয়েল খালাস পান।

২০০৭ সালের ওই বাস ডাকাতির মামলায় পুলিশ তাকে আসামি করে। ওই মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। অপরদিকে বর্তমানে সেই ডাকাতি মামলায় কারাগারে থাকা নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মো. ফিরোজ আলম হাওলাদার ১৯৭৯ সালের ১ ফেব্রæয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৭ সাল থেকে ঢাকার তেজগাঁওয়ের তেজতুরী বাজারে অবস্থিত আহসানুল্লাহ ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং নামক একটি প্রতিষ্ঠানে অফিস সহায়কের চাকরি করেন।

ফিরোজ আলম কারাগারে থাকায় তার স্ত্রী সুরাইয়া বেগম (৩৫) চার মেয়ে সন্তান নিয়ে গ্রামের বাড়ি বৈশাখীয়াতে মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসীর অভিযোগ, ফিরোজ আলমকে র‌্যাব গ্রেপ্তারের পর থেকে গা ঢাকা দিয়েছেন ফিরোজাল ওরফে জুয়েল। কারাবন্দি ফিরোজের স্ত্রী সুরাইয়া বলেন, ওই ডাকাতির মামলায় ফরিদপুরের আইনজীবী স্বপন সাহা ২৩ মে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফিরোজ আলমের জাতীয় পরিচয়পত্র, চাকরির প্রতিষ্ঠানের হাজিরা খাতা ও প্রতিষ্ঠান প্রধানের প্রত্যায়নসহ ফরিদপুরের বিভিন্ন থানা ও আদালতের তলবির (কোনো মামলা নেই) মাধ্যমে প্রমাণ করা চেষ্টা করেন তিনি নির্দোষ।

আদালত আইনজীবীর আবেদন সন্তুষ্ট হয়ে গ্রহণ করেন। আদালত নির্দোষ ফিরোজ আলমকে পরোয়ানা না থাকা সত্বেও কেন এ মামলায় আটক করা হলো তা সঠিক তদন্ত করে ৩০ মের মধ্যে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সুরাইয়া আরও বলেন, আদালত আদেশে আরও উল্লেখ করেন, কাগজপত্র পর্যালোচন করে দেখা যায় ফিরোজ আলম ফরিদপুরের কোনো মামলায় কখনো আসামি হননি কিংবা আটক বা গ্রেপ্তার হননি। তিনি কখনো জেল/জরিমানারও শিকার হননি। তবে নলছিটি থানার ওসি মুহা. আতাউর রহমান আদালতে প্রতিবেদন দাখিল করে জানিয়েছেন, মামলায় আটক ফিরোজ আলমই আসল আসামি ফিরোজাল ওরফে জুয়েল। ফিরোজ আলমের প্রতিবেশী ফোরক সরদার (৫০) বলেন, ফিরোজ আলম একজন ভালো মানুষ। তিনি ডাকাতির সঙ্গে জড়িত থাকতে পারেন না।

এ ঘটনায় আসল অপরাধীকে আড়াল করে তাকে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে ফিরোজ আলমের আইনজীবী স্বপন সাহা বলেন, তদন্তে নাম-ঠিকানা সঠিকভাবে যাচাই না হওয়ায় প্রকৃত আসামি আড়ালে থেকে গেছে। আমরা পুলিশের এ প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দায়ের করবো। নলছিটি থানার ওসি মুহা. আতাউর রহমান বলেন, যেদিন আসামি গ্রেপ্তার হন, সেদিনই ফিরোজ আলম পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন। আমাদের প্রতিবেদন আদালত যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেবেন।

Continue Reading

Previous: ডেঙ্গু পরিস্থিতি জনস্বাস্থ্য সংকট ঘোষণার আহ্বান টিআইবির
Next: রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.