Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

হুমকিতে বাংলাদেশিরা, নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিত করুন

নিউজডেস্ক July 14, 2023

সম্পাদকীয়: সম্প্রতি বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে। সঠিক সংখ্যা জানা না গেলেও আশঙ্কা করা হচ্ছে তা কয়েক লাখ থেকে কয়েক কোটি পর্যন্ত হতে পারে। দক্ষিণ আফ্রিকাভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস গত ২৭ জুন তথ্য ফাঁসের বিষয়টি দেখতে পান।

তাকে উদ্ধৃত করে মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ গত শুক্রবার চাঞ্চল্যকর এ তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য ফাঁস হয়েছে। এতে নাগরিকদের নাম, ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ কয়েক ধরনের তথ্য রয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, ফাঁস হওয়ার বিষয়টি জানার পরপরই বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম তথা সিইআরটির সঙ্গে যোগাযোগ করেন সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস।

ডেটা ফাঁসের বিষয়ে জানতে বাংলাদেশের সিইআরটি, সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে কনস্যুলেটে যোগাযোগও করা হয়। তবে কোনো পক্ষ থেকেই সাড়া পাওয়া যায়নি। অবশ্য টেকক্রাঞ্চ কিংবা মার্কোপোলোসের সঙ্গে যোগাযোগ না করলেও তদন্তে নেমেছে নির্বাচন কমিশন (ইসি) ও আইনশৃঙ্খলা বাহিনী। তাদের প্রাথমিক অনুসন্ধানেও উঠে এসেছে, নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ব্যবহারকারী সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ফাঁস হয়েছে এসব তথ্য।

বর্তমানে নির্বাচন কমিশন (ইসি), বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য, ভূমিষ্ঠের পর শিশুদের জন্মনিবন্ধন করাতে হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের মাধ্যমে বাংলাদেশে ১৮ কিংবা তার বেশি বয়সি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়ে থাকে। গাড়ি চালানোর লাইসেন্স পাওয়া, পাসপোর্ট করা, জমি বেচাকেনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন সেবা নেওয়ার ক্ষেত্রে এ পরিচয়পত্র দেখাতে হয়।

যা হোক, এ তথ্যভান্ডারে প্রায় ১১ কোটি ৯২ লাখ নাগরিকের ৩২ ধরনের ব্যক্তিগত তথ্য রয়েছে। সরকারি-বেসরকারি পর্যায়ের ১৭১টি প্রতিষ্ঠানও বিভিন্ন চুক্তির মাধ্যমে ওই ভান্ডার থেকে বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করে। অবশ্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ফাঁস হওয়া এসব তথ্যের অপব্যবহার হলে ব্যক্তিগত নিরাপত্তাই ঝুঁকিতে পড়বে। নাগরিকের এসব তথ্য বিশ্বব্যাপী অত্যন্ত গোপনীয় হিসাবে বিবেচিত হয়। স্পর্শকাতর এ বিষয়টির সুরক্ষায় সব দেশই বাড়তি সতর্কতা মেনে চলে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিষয়টি বারবার আলোচনায় এলেও আমাদের দেশে নাগরিকের তথ্য সুরক্ষার বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। সরকারের নিজস্ব সার্ভার তো বটেই, যেসব প্রতিষ্ঠান এ তথ্যভান্ডার থেকে তথ্য সংগ্রহ ও ব্যবহার করে, তাদেরও সাইবার সিকিউরিটি শক্তিশালী কিনা সে ব্যাপারেও সরকারের তরফে খোঁজ নেওয়া প্রয়োজন ছিল।

কেননা এর আগেও করোনা মহামারির সময়ে সুরক্ষা অ্যাপের সার্ভারের মাধ্যমে তথ্যভান্ডারের ডেটা সংগ্রহের চেষ্টা চালিয়েছিল হ্যাকাররা। এসব কারণে সরকারের সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার দরকার ছিল। এখন যত দ্রুত সম্ভব তথ্যভান্ডারের সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আলোচ্য ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি করা হয়েছে, সংশ্লিষ্টরা তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Continue Reading

Previous: সরকারি হাসপাতালের নষ্ট চিকিৎসা যন্ত্রপাতিতে সেবাবঞ্চিত রোগীরা
Next: ইইউ প্রতিনিধিদলের সফর দেশের গণতন্ত্রের জন্য সহায়ক হবে: তথ্যমন্ত্রী

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.