Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি পুরো কার্যক্রম ডিজিটালাইজড হচ্ছে না কেন?

নিউজডেস্ক September 28, 2021

দেশে অনেক খাতই ডিজিটালাইজেশনের সুফল ভোগ করছে। তবে সেক্ষেত্রে উল্টো চিত্র ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। লাখ লাখ গাড়িচালক আছেন মহাসঙ্কটে। সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স ঝুলে আছে বছরের বেশি সময় ধরে। একদিকে মিলছে না স্মার্ট কার্ড লাইসেন্স, অন্যদিকে যোগ হয়েছে কর্তৃপক্ষের অদক্ষ অব্যবস্থাপনাজনিত ভোগান্তি। ঢাকা মেট্রো এলাকার তিনটি সার্কেল এবং ঢাকা জেলা সার্কেলসহ চারটি কার্যালয়ের ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট একই স্থানে নেয়ায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের। এসব বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষ কোন সন্তোষজনক জবাবও দিতে পারছে না। দীর্ঘদিন থেকে এমন অচলাবস্থা উদ্বেগজনক। গত দুই বছর ধরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ ড্রাইভারদের লাইসেন্স ঠিকমতো দিতে পারছে না। বাধ্য হয়ে অন্তর্বর্তীকালীন দেয়া প্রাপ্তি স্বীকার রসিদ বা একনলেজমেন্ট স্লিপের সাহায্যে গাড়ি চালাচ্ছেন ড্রাইভাররা। এর বিরূপ প্রভাব পড়েছে সড়কে। ট্রাফিক পুলিশের মামলা ও হয়রানি বেড়ে গেছে বলে অভিযোগ উঠছে। যে সব ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তারাও পড়েছেন বিপাকে। স্মার্ট কার্ডের মেয়াদ না থাকায় তারাও সড়ক-মহাসড়কে মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এক হিসাব অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না প্রায় সাড়ে ১২ লাখ চালক। এতে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। মূলত করোনার কারণে গত বছর থেকে শুরু হয়েছে লাইসেন্স জট। গ্রাহকরা দিনের পর দিন ঘুরছেন মিরপুরের বিআরটিএ অফিসে। গাড়ির ফিটনেস পরীক্ষা থেকে শুরু করে সব কার্যক্রমে দেখা দিয়েছে অচলাবস্থা। অনেকেই বিদেশে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন। কিন্তু স্মার্ট কার্ড না পাওয়ায় বিদেশে যেতে পারছেন না। পারছেন না সরকারী-বেসরকারী চাকরিতে আবেদন করতে। ২০১১ সাল থেকে জাল, অবৈধ বা ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের প্রবণতা প্রতিরোধে ইলেক্ট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্ট কার্ড-সংবলিত ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী স্মার্ট কার্ড বিতরণ আবার শুরু হয়েছে, কিন্তু তা গ্রাহকের চাহিদা অনুযায়ী অপ্রতুল। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বিতরণ প্রক্রিয়া গতিশীল না করতে পারলে গ্রাহকদের, বিশেষ করে গাড়িচালকদের জীবিকার সমস্যা সহসা দূর হবে না।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে, এটি অস্বীকারের কিছু নেই। সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি অনুসারে সক্রিয় হওয়াটাই উত্তম কাজ। প্রতিদিন হাজার হাজার গ্রাহক ধরনা দিলেও বিআরটিএ কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে পারছে না। কবে নাগাদ এ সঙ্কটের নিরসন হবে সেটাও বলতে পারছে না বিআরটিএ কর্তৃপক্ষ। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, টানাপোড়েন ও ভেন্ডারদের স্বেচ্ছাচারিতায় এই সঙ্কট তৈরি হয়েছে। কালো তালিকাভুক্ত ও বিতর্কিত অখ্যাত একটি বিদেশী কোম্পানির প্রতিষ্ঠানকে কাজ দেয়াতেই ঘটেছে এমন সর্বনাশ। লাখ লাখ মানুষের চরম ভোগান্তির জন্য বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। একইসঙ্গে বিকল্প উপায়ে এই সঙ্কট থেকে অল্প সময়ের মধ্যে উত্তীর্ণ হওয়ার বিষয়টি ভেবে দেখতে হবে। এক্ষেত্রে লাইসেন্স প্রদানের পুরে কার্যক্রমকে ডিজিটাল করা হলে প্রক্রিয়াটি সহজতর ও কম সময় সাপেক্ষ হতো।

Continue Reading

Previous: বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রিতার অবসান আবশ্যক
Next: জাতীয় অর্থনীতির প্রাণপ্রবাহী কর্ণফুলী নদীর মুমূর্ষু অবস্থা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.