আলো ডেস্ক: রাজধানীর মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে একটি বেসকারি আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভুক্তভোগী পোশাকশ্রমিক ও সাধারণ মানুষ।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখেন তারা। পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর ১১ নম্বরে সড়ক বন্ধ করে কিছু লোকজন বিক্ষোভ করছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। তারা কেন বিক্ষোভ করছেন জানার জন্য তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
রাজধানীর মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে একটি বেসকারি আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভুক্তভোগী পোশাকশ্রমিক ও সাধারণ মানুষ।