Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

একই দিনে দুই দলের কর্মসূচি, তীব্র যানজটে ভোগান্তি রাজধানীবাসীর

নিউজডেস্ক July 19, 2023

আলো ডেস্ক: একই দিনে আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী, পথচারী। যানজটে পড়ে পথেই দীর্ঘ সময় কাটাতে হয়েছে যাত্রীদের। এদিকে, পদযাত্রাকে কেন্দ্র করে আশপাশের এলাকায় যান চলাচল কমে যায়। গণপরিবহন না পেয়ে অনেককে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।

বিশেষ করে সড়কের যে পাশ দিয়ে পদযাত্রা কর্মসূচি চলেছে সে পাশ স্থবির হয়ে পড়ে। একদিকে যানজট অন্যদিক গরমে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা শুরু হলে মিরপুর-১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এদিকে সড়কের এক পাশে সব যানবাহন আটকে দিয়ে পদযাত্রা কর্মসূচি চলায় রাজধানীর কিছু পয়েন্টে গাড়িতে বসে ঘণ্টার ঘণ্টার অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের।

এ প্রসঙ্গে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. শাহেদ আল মাসুদবলেন, পদযাত্রাটি যেদিক দিয়ে আসছে সেদিকের সব কয়টা পথ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মিরপুর এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যত সামনে আগাচ্ছে ততই বাড়ছে যানজট। আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। তবে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা স্বাভাবিক হবে না।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা এবং সমাবেশের পর সেখান থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজের সামনে হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত র‌্যালি হওয়ায় এলাকাগুলোতে লোকজনের ভিড় বেড়েছে। এসব সড়কে বিকালের পর যানজট দেখা দেয়।

শাহবাগ হয়ে মৎস্য ভবন পর্যন্ত যানজট রয়েছে। রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জয়নাল আবেদীনবলেন, দুপুর দুইটার পর থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবনের পথে লোকজনের ভিড় বেড়েছে। এতে যানবাহনের কিছুটা ধীরগতি এসেছে। লোকজন রাস্তা থেকে সরে গেলে যানজট কমে যাবে বলে আশা করি। আমাদের পক্ষ থেকে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

অফিস ফেরা কয়েকজন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মদিবসের দিনে এমন রাজনৈতিক কর্মসূচি অনাকাক্সিক্ষত। রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা না করে উল্টো কষ্ট দেয়। এসব কর্মসূচি বন্ধের দিনে আয়োজন করে হলে সবার জন্য ভালো।

Continue Reading

Previous: ৯০০ যুব সংগঠনকে ৩ কোটি ৬৬ লাখ টাকার অনুদান প্রদান
Next: রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে বিধানের বাইরে কিছু করা হয়নি: ইসি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.