স্টাফ রিপোর্টার
দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে স্যাটেলাইট স্কুল ভবনের নির্মাণ কাজ। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অক্লান্ত পরিশ্রমে নগরীর বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহীর উপশহর স্যাটেলাইট স্কুলের ভবনটির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভবনের কাজটি প্রায় শেষের দিকে। নির্বাহী প্রকৌশলীর তথ্য মতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সব শেষ হবে।
একাউন্টস অফিসার আবুল হোসেন আমাদের প্রতিবেদককে জানান, আমাদের স্যারের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে।
