Skip to content
April 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

দেশে শ্রমজীবী শিশু ৩৫ লাখ ৩৬ হাজার

নিউজডেস্ক July 19, 2023

আলো ডেস্কঃ দেশে এখন শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭। যাদের বয়স ৫ থেকে ১৭ বছর। এ সংখ্যা ২০১৩ সালে ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ জন। ১০ বছরের ব্যবধানে বেড়েছে ৮৬ হাজার ৫৫৮ জন। তবে শ্রমিক হিসেবে নিয়োজিত ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ জন। ২০১৩ সালের জরিপে ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন। এ ক্ষেত্রে শিশুশ্রম বেড়েছে ৭৭ হাজার ২০৩ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল চাইল্ড লেভার সার্ভে ২০২২ এ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ঝুকিপূর্ণ শিশু শ্রমিকে নিয়োজিত আছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন।

১০ বছর আগের জরিপে এ সংখ্যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ জন। এ ক্ষেত্রে শিশু শ্রমিক কমেছে ২ লাখ ১১ হাজার ৯৮৩ জন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ইহসান-ই ইলাহী, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। সম্মানী অতিথি হিসেবে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মাট ক্যানেল এবং আইএলও এর কান্ট্রি ডিরেক্টর থমো পুটিনিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ড. মতিয়ার রহমান।

প্রতিবেদনে বলা হয়, শিশু শ্রম জরিপ ২০২২ ফলাফলে দেখা যায় ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা হলো ৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৫ জন বা ৩৯ দশমিক ৯৬ মিলিয়ন। এদের মধ্যে শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন। শিশু শ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ জন এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিযুক্ত রয়েছে এ রকম শিশুর সংখ্যা এক লাখ ৬৮ হাজার ২১২ জন। যেখানে ২০১৩ সালের শিশুশ্রম জরিপে দেখা গেছে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের সংখ্যা ছিল ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন।

তাদের মধ্যে যথাক্রমে ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ জন সংখ্যক শ্রমজীবী শিশু। শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ছিল ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন। ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ জন। প্রতিবেদনে আর ও বলা হয়, ২০১৩ এবং ২০২২ এর ফলাফলের তুলনা করলে দেখা যায় ২০১৩ সালের তুলনায় ২০২২ সালে শ্রমজীবী শিশু এবং শিশুশ্রমে নিয়োজিত শিশুদের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। গত ১০ বছরে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় এ বৃদ্ধি খুবই অল্প।

তবে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুয়ায়ী ২ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৭৭ জন হলো পুরুষ শিশু এবং বাকি এক কোটি ৯২ লাখ ৬৫ হাজার ৩৭৫ জন হল মহিলা শিশু। কর্মজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন। যার মধ্যে ২৭ লাখ ৩৪ হাজার ৪৪ জন পুরুষ শিশু এবং ৮ লাখ ২ হাজার ৮৮৩ জন নারী শিশু রয়েছে। শিশুশ্রমে নিয়োজিত ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ জন। শিশুর মধ্যে পুরুষ শিশুর সংখ্যা ১৩ লাখ ৭৪ হাজার ১৫৪ জন এবং মহিলা শিশুর সংখ্যা ৪ লাখ ১ হাজার ৯৪৩ জন।

একইভাবে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন। শিশুর মধ্যে পুরুষ শিশুর সংখ্যা ৮ লাখ ৯৫ হাজার ১৯৫ জন এবং নারী শিশুর সংখ্যা এক লাখ ৭৩ হাজার ১৭ জন। ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদেও মধ্যে গ্রামাঞ্চলে ৩ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫২ জন। শহরঞ্চলে ৯৬ লাখ ১৪ হাজার ৯৫৩ জন শিশু রয়েছে। গ্রামীণ ও শহঞ্চলে কর্মরত শিশুদের সংখ্যা ২৭ লাখ ২৫ হাজার ৪০০ জন এবং ৮ লাখ ১১ হাজার ৫২৭ জন।

একইভাবে গ্রামীণ এলাকায় শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা ১৩ লাখ ৩৭ হাজার ৪৬৪ জন। শহরাঞ্চলে ৪ লাখ ৩৮ হাজার ৬৩৬ জন। গ্রামীণ ও শহরাঞ্চলে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে জড়িত শিশু রয়েছে যথাক্রমে ৮ লাখ ৩২ হাজার ৬৯৩ জন এবং ২ লাখ ৩৫ হাজার ৫১৯ জন। অর্থনৈতিক খাতগুলো বিবেচনা করে দেখা যায়, ৫ থেকে ১৭ বছর বয়সী মোট শিশুদের মধ্যে ১০ লাখ ৭৯ হাজার ৫৫৯ জন শিশু কৃষিতে কাজ করে। ১১ লাখ ৯১ হাজার ৮০৬ জন শিশু শিল্প খাতে কাজ করে। ১২ লাখ ৭০ হাজার ৪৩১ জন শিশু সেবা খাতে নিয়োজিত আছে।

Continue Reading

Previous: আরও ৪২ জনের করোনা শনাক্ত
Next: নির্বাচনে বাধা দিতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো: কাদের

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.