Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ডিপাইয়ের পেনাল্টি মিসে রায়োর কাছে বার্সার হার

নিউজডেস্ক October 28, 2021

এফএনএস স্পোর্টস: ২০১১ সাল থেকে রায়ো ভায়োকানোর বিপক্ষে টানা ১৩টি ম্যাচে জয় পেয়ে ১৪ নম্বর ম্যাচটিতে খেলতে নেমেছিল বার্সেলোনা। এই ১৩ ম্যাচে গড়ে প্রতি ম্যাচে ভায়োকানোর জালে ৪.১৪টি করে গোল করেছিল বার্সেলোনা। এবার সেই রায়ো ভায়োকানোর কাছেই হারতে হলো কাতালান ক্লাবটিকে। এটিই ভায়োকানোর বার্সেলোনার বিপক্ষে প্রথম জয়। সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না কাতালান ক্লাবটি। রোববার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছিল। এবার রায়ো ভায়োকানোর কাছে হারল ১-০ গোলের ব্যবধানে। পেনাল্টি স্পট থেকে গোল করে বার্সাকে অন্তত এক পয়েন্ট এনে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেমফিস ডিপাই কিন্তু সেটিও কাজে লাগাতে পারেননি এই ডাচ ফরোয়ার্ড। পেড্রি, ডি ইয়ং, আনসু ফাতি এবং উসমান দেম্বেলের মতো তারকাদের ইনজুরির কারণে দল সাজাতে বেশ বেগ পেতে হয়েছে রোনাল্ড কোম্যানকে। যার ছাপের দেখা মিলল ম্যাচে বার্সেলনোয়ার পারফরম্যান্সে। বল দখলে রায়োর চেয়ে ঢের এগিয়ে থাকলেও আক্রমণে দুই দলই ছিল সমানে সমান। তবে সহজ সুযোগ হাতছাড়া করার মাশুল শেষ পর্যন্ত গুনতে হলো বার্সাকে। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো ভায়োকানো। টার স্টেগানকে গোল লাইন ছেড়ে এগিয়ে আসতে দেখে তার মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠাতে চেয়েছিলেন ট্রেহো। তবে বিপদ বুঝতে পেরে কোনো রকমে সে যাত্রায় বার্সাকে রক্ষা করেন স্টেগান। এরপর দুই দলই দারুণ কয়েকটি আক্রমণ করেও একে অন্যের রক্ষণে ফাটল ধরাতে পারেনি। ৩০তম মিনিটে সার্জিও বুস্কেটসের কাছ থেকে বল কেড়ে নেন ভায়োকানোর মিডফিল্ডার অস্কার ট্রেহো। বল কেড়ে নিয়েই প্রতি আক্রমণে স্লাইডিং এক থ্রু বল বাড়িয়ে দেন রাদামেল ফ্যালকাওয়ের দিকে। কলম্বিয়ান এই স্ট্রাইকার সঙ্গে ছিলেন জেরার্ড পিকে তবে তিনি রুখতে পারেননি ফ্যালকাওকে। পিকেকে কাটিয়ে বাঁকানো শটে বল জালে জড়িয়ে ভায়োকানোকে ১-০ গোলের লিড এনে দেন ফ্যালকাও। চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় স্বাগতিকরা। টার স্টেগানের ভুল পাসে বল পেয়ে যান প্ল্যাজন, এরপর এরিক গার্সিয়াকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি কিন্তু শেষ পর্যন্ত শট মেরে বল গোলপোস্টের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন। আর এতেই ভুল করেও শাস্তি থেকে রক্ষা পান স্টেগান। এতেই প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে শেষ করে বার্সা। বিরতির পর ফিরে আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা। তবে কিছুতেই ভায়োকানোর রক্ষণ দুর্গ ভাঙতে পারছিল না। অবশেষে আসে গোল করার সবচেয়ে সহজ সুযোগ। ম্যাচের ৭১তম মিনিটে মেমফিস ডিপাই বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সে, যেখানে তাকে ফাউল করেন স্যাভেলিখ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি, স্পটকিক নিতে আসেন ডিপাই নিজেই। তবে বাঁ দিকের নিচের দিকে মারা ডিপাইয়ের শট রুখে দেন ভায়োকানোর গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি দুই পক্ষের কেউই। এতেই বার্সাকে ১-০ গোলের ব্যবধানে হারায় রায়ো ভায়োকানো। এই জয়ে ১১ ম্যাচে ৬ জয়, এক ড্র এবং ৪ হারে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে রায়ো ভায়োকানো। অন্যদিকে ১০ ম্যাচে ৪টি জয় আর তিনটি করে ড্র এবং হারে ১৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে বার্সেলোনা।

Continue Reading

Previous: বাংলাদেশ ম্যাচের আগে ইনজুরি উইন্ডিজ দলে, ফিরলেন হোল্ডার
Next: ঘরের মাঠে পয়েন্ট খোয়াল রিয়াল

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

546981
Users Today : 2448
This Month : 126352
This Year : 518417
Total Users : 546981
Views Today : 16447
Total views : 1952751

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.