Skip to content
May 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পর্ন আসক্তি : মাদক থেকেও ভয়াবহ আসক্তি

নিউজডেস্ক August 16, 2023

সম্পাদকীয়ঃ নিষিদ্ধ জিনিসে বরাবরই মানুষের আগ্রহ একটু বেশি। সমাজের সার্বিক অবক্ষয়ের পেছনে যে বিষয়গুলো দায়ী সেগুলোতেই মানুষের তীব্র আসক্তি, যা মানুষের সহজাত প্রবৃত্তির মধ্যেই পড়ে। বর্তমানে মাদকাসক্তির মতো ভয়াবহ আরেকটি আসক্তি হলো নিষিদ্ধ ভিডিও বা পর্ন ভিডিওতে আসক্তি। পর্নোগ্রাফি এখন অনলাইনের কল্যাণে মানুষের হাতের মুঠোয়। আর এ কারণে এই আসক্তি যুবক থেকে শুরু করে মধ্যবয়স্ক মানুষের ভিতর দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

বর্তমানে ভয়াবহ একটি সামাজিক ব্যাধির নাম নাম পর্ন আসক্তি। এক গবেষণায় দেখা যায় স্কুলগামী শিক্ষার্থীদের প্রায় ৭৭ ভাগ কোন না কোনভাবে পর্নোগ্রাফি দেখছে। একজন মানুষ নানা কারণে পর্নোগ্রাফিতে আসক্তি হতে পারে। কয়েক বার পর্নো দেখার পর মস্তিষ্কের তৃপ্তি কেন্দ্র, বিষয়টির সঙ্গে একটি শর্তাধীন অবস্থা তৈরি করে, যা ক্রমে অভ্যাসে পরিণত হয়, অভ্যাস থেকে তৈরি হয় আসক্তি।

অন্যান্য আসক্তির মতো, পর্ন আসক্তিও পুরস্কার প্রদানের জন্য দায়ী মস্তিষ্কের অংশের উপর নির্ভর করে। পর্নোগ্রাফির মতো উদ্দীপনা ব্যবহার করে মস্তিষ্ককে ডোপামিনের অস্বাভাবিক মাত্রা মুক্ত করার ফাঁদে ফেলে। এই প্রতিক্রিয়া ওষুধের ব্যবহার, অ্যালকোহলে আসক্ত হওয়া এবং জুয়া খেলার সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। এই আসক্তির কারণে মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলার সাথেসাথে শারীরিক ভাবে আসক্ত ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে।

এতে আসক্ত হয়ে পড়লে ব্যক্তি দিনের একটা বড় সময় এ বিষয় নিয়ে চিন্তা করে, চর্চা করে। ফলে পড়ালেখার মান খারাপ হয়, কর্মক্ষেত্রে কাজের মান কমে যায়। উৎপাদনশীলতা হ্রাস পায়। অনেক সময় নিজের প্রতি নিজের ঘৃণা বোধ জন্মে, তৈরি হয় বিষণ্ণতা পাশাপাশি আসক্ত ব্যক্তির মেজাজ হয়ে যায় খিটখিটে। দেশে ইভটিজিং বাড়ার অন্যতম কারণ হলো এই পর্ন আসক্তি।

এক গবেষণায় দেখা যায়  বাংলাদেশে স্কুলগামী কিশোরদের মধ্যে যারা পর্নে আসক্ত তাদের ৭০.৫৫% শারীরিকভাবে মেয়েদের উত্ত্যক্ত করতে চায়। ইভটিজিংয়ের পাশাপাশি আসক্তদের ভিতর বৃদ্ধি পায় ধর্ষণের প্রবণতা। সমাজে এটি এতটাই তীব্র আকার ধারণ করছে যেটিতে লাগাম টানা অতীব জরুরি নতুবা এই ভয়াবহ ব্যাধি একদিন গোটা সমাজের ধ্বংসের কারণ হবে। এর জন্য সবাইকেই সমান ভাবে এগিয়ে আসতে হবে।

যেহেতু এই আসক্তির বীজ কিশোর বয়স থেকেই বপন শুরু হয় তাই প্রথমে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানদের মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট ব্যবহারে নজর রাখতে হবে। যেহেতু বর্তমানে ইন্টারনেটের কল্যাণে সব কিছুই হাতের মুঠোয় পাওয়া যায় তাই দেখতে হবে সন্তান তার নাগালের ইলেক্ট্রনিক ডিভাইস দিয়ে কি কি করছে। সন্তান একা বদ্ধ ঘরে ডিভাইস ব্যবহার করে থাকলে তাদের দিকে খেয়াল রাখার পাশাপাশি ও নিরুৎসাহিত করতে হবে।

সন্তান পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেলে তাকে বকাবকি না করে এর ক্ষতিকর দিকগুলো বুঝিয়ে বলতে হবে। কিশোর-কিশোরীদের ইন্টারনেটের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। সরকারকে দেশে যাতে এইসব পর্ন সাইট বেবহার করা না যায় সেই ব্যবস্থা করতে হবে। সাথেসাথে দেশের পর্নোগ্রাফি আইনের সঠিক বেবহার করতে হবে। আর তাহলেই আমরা আগামীতে সুস্থ একটা ভবিষ্যৎ পাবো।

Continue Reading

Previous: প্রস্তুতি না থাকায় রাজশাহীতে হচ্ছেনা যুবলীগের সম্মেলন
Next: ওজন স্লিপ নিয়ে বেনাপোল বন্দরে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে জটিলতা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.