আলো ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একদিন ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু হয়েছে।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দুদেশেই সরকারি ছুটি থাকায় মঙ্গলবার সকাল থেকেই স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
ছুটি শেষে বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের যাত্রী পারাপার স্বাাভাবিক ছিলো।
