Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সৈয়দপুর রেল কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে

নিউজডেস্ক August 18, 2023

আলো ডেস্ক: অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ থাকায় দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) উৎপান নেমে এসেছে অর্ধেকে। এতে করে রেলওয়ে খাতে অস্বাভাবিক সংকট দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টদের আশংকা। রেলওয়ে সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় মিটার গেজ ও ব্রডগেজ লাইনের রেলওয়ের ক্যারেজ ও ওয়াগন মেরামত হয়ে থাকে। এছাড়াও ১২ হাজার ধরণের যন্ত্রাংশ তৈরি হয় ওই কারখানায়।

যা ব্যবহার হয় রেলওয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) যাত্রবাহী ক্যারেজ ও মালবাহী ওয়াগনে। কারখানাটি লোকবল কাঠামো হচ্ছে ২ হাজার ৮৫৯ জন। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ৭১৬ জন। রেলওয়ে কারখানাটি ২৯টি শপে (উপ-কারখানা) রয়েছে ছোট-বড় ৭৪০টি মেশিন। প্রতিটি মেশিন পরিচালনায় গড়ে ৪ জন জনবল প্রয়োজন। কিন্তু কোন কোন মেশিন পরিচালনায় একজনও শ্রমিক নেই। ফলে অনেক মেশিন অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে।

অপরদিকে পার্বতীপুরের কেলোকায় লোকবল কাঠামো হচ্ছে ৫৫৯ জন। কিন্তু কর্মরত আছেন মাত্র ১৬৩ জন। ওই কারখানায় প্রতিমাসে দুইটি রেলের ইঞ্জিন মেরামতের লক্ষ্যমাত্রা থাকলেও গত জুলাই মাসে তা একটিতে নেমে এসেছে। কেলোকার প্রধান নির্বাহী (সিইএক্স) রফিকুল ইসলাম জানান, গত ১ জুলাই থেকে টেমম্পরারি লেবার রিক্রুটমেন্ট (টিএলআর) অর্থাৎ অস্থায়ী শ্রমিকদের বসিয়ে দেওয়ার কারণে উৎপাদন কিছুটা কমেছে।

এ কারখানায় ৯৩ জন অস্থায়ী শ্রমিক কর্মরত ছিলেন। যারা নিয়মিত ১৬৩ জন শ্রমিককে সহযোগিতা দিয়ে আসছিলেন। এসব অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয় ২০১৮ সালে। তখন থেকে প্রতিবছর তাদের নিয়োগ নবায়ন করা হতো। দীর্ঘদিন তাঁরা রেলওয়ে কার্যক্রমের সাথে জড়িত থাকায় দক্ষ হয়ে উঠেছেন। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান জানান, রেলওয়ে কারখানায় বর্তমানে ৭১৬ জন শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। এনিয়ে কারখানার বিশাল কর্মযজ্ঞ চালিয়ে নিতে হচ্ছে। কারখানাটি ৫০০ জন অস্থায়ী কর্মচারী ছিলো। উপরের নির্দেশে তাঁদের বসিয়ে দেওয়া হয়েছে।

লোকবল না থাকলে অবশ্যই উৎপাদন ব্যাহত হওয়াটা স্বাভাবিক। তবে আমরা আশা করছি, দ্রুত সংকটে কেটে যাবে। রেলের একটি সূত্র জানায়, অস্থায়ী শ্রমিক বসিয়ে দেওয়ায় ওই শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তারা ইতোমধ্যে ট্রেন অবরোধের মতো শক্ত কর্মসূচি পালন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন টিএলআর শ্রমিক বলেন, কাজ নেই মজুরি নেই এর ভিত্তিতে প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে আমরা কাজ করেছি।

২০১৮ সাল থেকে আমরা রেলের উন্নয়নে শ্রম দিয়ে আসছি। অথচ আমাদের নিয়মিত না করে আউট সোর্সিংয়ের মাধ্যমে অদক্ষ শ্রমিক নিয়োগের পাঁয়তারা করছে কর্তৃপক্ষ। সারাদেশে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ৬ হাজার আউটসোর্সিং লেবার নেওয়া হবে। ওই শ্রমিকদের বেতন খাতে ২৬ কোটি টাকা অতিরিক্ত গচ্চা দিতে হবে। আর ঠিকাদারী প্রতিষ্ঠানটি পাবে ৫ শতাংশ হারে কমিশন। ওই বিশাল অংকের টাকা গচ্চা না দিয়ে অস্থায়ী শ্রমিকদের নিয়মিত করা হলে অর্থের সাশ্রয় হবে এবং রেলওয়ে পাবে দক্ষ শ্রমিক-কর্মচারী।

Continue Reading

Previous: চুয়াডাঙ্গার সব উপজেলাতেই নারী ইউএনও
Next: আরও ১৭ জনের করোনা শনাক্ত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.