Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নদী পথের আতঙ্ক বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণ করতে হবে

নিউজডেস্ক August 19, 2023

সম্পাদকীয়ঃ মূলত নদীপথে বালু বহনের জন্য বহুল ব্যবহৃত পরিবহনের নাম বাল্কহেড। সারা দেশের নদীপথে আতঙ্কের নাম বালুবোঝাই বাল্কহেড। বালুখেকোদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় নদীপথে বেড়েছে বাল্কহেড চলাচলও। দেশের বিভিন্ন নদীতে বেপরোয়া চলা বাল্কহেডের ধাক্কায় প্রতিনিয়তই ডুবছে যাত্রীবাহী নৌযান। নদীতেই প্রাণ যাচ্ছে মানুষের। পণ্য বিশেষ করে বালু বোঝাইয়ের পর বাল্কহেডের প্রায় পুরো কাঠামো পানিতে নিমজ্জিত হয়ে পড়ায় চলাচলের সময় শুধু ইঞ্জিনের দিককার সামান্য অংশ পানির ওপরে ভেসে থাকে এবং তা খালি চোখে দৃশ্যমান না হওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকে।

তাই দিনের বেলা চলাচলের অনুমতি থাকলেও রাতে এই জান চলাচল সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। কিন্তু দেখা যাচ্ছে রাতে বাল্কহেড চলাচল বন্ধ থাকার নির্দেশনা থাকলেও বেশীরভাগ সময়ই তা মানা হচ্ছেনা। ফলে ঘটছে বড়ো ধরনের দুর্ঘটনা। অল্প কিছুদিন আগেই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রসকাটি এলাকায় তালতলা-গৌরগঞ্জ খালে বাল্কহেডের ধাক্কায় বনভোজনের একটি ট্রলার ডুবে নারী ও শিশুসহ ৯ জন মারা যায়।

সম্প্রতি এই বাল্কহেডের ধাক্কায় ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায় একটি ওয়াটার বাস যেখানে নিহত হয় তিনজন। তাছাড়া এই নিষিদ্ধ যানের ধাক্কায় কিছুদিন আগে যমুনার নির্মাণাধীন রেলসেতুর ৬নং পিলাটি ক্ষতিগ্রস্ত হয়। সরকারি হিসাবে ৬৩৭৯টি নিবন্ধিত বাল্কহেডের কথা বলা হলেও সারা দেশের নদীতে চলছে প্রায় ১১ হাজার বাল্কহেড। আর এসব অবৈধ বাল্কহেড চলছে দক্ষ মাস্টারের পরিবর্তে অদক্ষ সুকানি দিয়ে। নেই কোন ফিটনেস। ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা হারিয়ে যাচ্ছে তাজা প্রাণ।

এক প্রতিবেদনে দেখা যায় নৌ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌ-পরিবহন অধিদপ্তর নামক দুটি সংস্থা ছাড়াও নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনকে হাত করেই প্রভাবশালীদের মাধ্যমে চলছে অবৈধ এসব নৌযান। এতেকরে প্রতিদিনই অবৈধ বাল্কহেড জব্দ করা হলেও কিছুদিনের ভিতরেই সেগুলো আবার নৌপথ দাপিয়ে বেড়ায়। তাই প্রশাসনকে এখনি কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

এই বাল্কহেডের সাথে দেশের বহু মানুষের জীবিকা ওতপ্রোত ভাবে জড়িত তাই হটাত করে এই অবৈধ যান পুরোপুরি বন্ধ করা যাবেনা, ধীরেধীরে নিয়ন্ত্রণ করে কমিয়ে আনতে হবে। বাল্কহেড চলাচল শতভাগ নিয়ন্ত্রণ করতে হলে প্রশাসনের পাশাপাশি বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, থানা-পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের একসঙ্গে কাজ করতে হবে। নৌ-আইনের কঠোর বেবহার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে জব্দক্রিত বাল্কহেডগুলো যেন পুনরায় নদীপথে ফিরে যেতে না পারে সেই দিকে লক্ষ রাখতে হবে।

যাত্রীবাহী নৌযান চলাচলের রুটে যেন এই বিপদজনক যান চলাচল না করতে পারে সেই দিকে কঠোর নজরদারি করতে হবে। পাশাপাশি দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনতে হবে। দেশের নদীপথ ঝুঁকিমুক্ত রাখা জরুরি। আইন-অমান্যকারীদের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ নেবে এটাই সবার প্রত্যাশা।

Continue Reading

Previous: রোহিঙ্গাদের অপরাধ নিয়ন্ত্রণে আসছে না
Next: জাতীয় শোক দিবস উপলক্ষে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ মেয়র লিটন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.