Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি
  • সারাদেশ

যশোরে ৪ হাজার ৩২৩ হেক্টর জমিতে শীতকালীন সবজির আগাম চাষ

নিউজডেস্ক August 19, 2023

আলো ডেস্কঃ যশোর জেলায় ৪ হাজার ৩ ২৩ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।সবজিতে ভরে গেছে যশোরের ফসলের মাঠ। মাঠের পর মাঠ সবুজের সমারোহ নজর কাড়ছে সবার। উচ্চ ফলন ও দাম ভালো পাওয়ায় আগাম সবজি চাষ করে এবার লাভবান হয়েছে কৃষকরা।

কৃষি কর্মকর্তারা জানান, সময়োপযোগী আবহাওয়া আগাম শীতকালীন সবজি চাষিদের জন্য আর্শিবাদ হয়েছে। যে কারণে ফলন হয়েছে বাম্পার।

যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্র জানিয়েছে, যশোরে ৪ হাজার ৩২৩ হেক্টর জমিতে শীতকালীন সবজির আগাম চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে চাষ করেছেন চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের চাষিরা।

স্থানীয় কৃষি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, হৈবতপুর ইউনিয়নে ২ হাজার ৪৩২ হেক্টর, চুড়ামনকাটি ইউনিয়নে ১ হাজার ২৬ হেক্টর ও কাশিমপুর ইউনিয়নে ৮৬৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। বর্তমানে শীতকালীন আগাম সবজি আবাদ চলছে পুরোদমে। নানা ধরণের সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যশোরের সবজি ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে।

সবজি রাজ্যখ্যাত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের মাঠগুলোয় শীতকালীন সবজির সমারোহ চলছে। যেদিকে নজর যায় সেদিকেই দেখা মিলছে নানা প্রকারের সবজি ক্ষেত। এর মধ্যে বাঁধাকপি, ফুলকপি, শিম, বেগুন, ঢেঁড়স, পটল, মূলা উল্লে¬খযোগ্য।

কয়েকজন চাষি জানান, তারা বারোমাস সবজির চাষ করেন। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হয়। ফলে আর্থিকভাবে লাভবান হতে পারেন। তারা আরও জানান, বাজারে অসময়ের সবজির ব্যাপক চাহিদা থাকে। দাম একটু বেশি হলেও ক্রেতারা আগ্রহের সাথে কেনেন।

স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, শীতকালীন আগাম সবজি চাষিদের নিয়মিত পরামর্শ প্রদান করা হয়। যশোরে উৎপাদিত সবজির ব্যাপক সুনাম রয়েছে। সরেজমিনে দেখা গেছে, চুড়ামনকাটি, আব্দুলপুর হৈবতপুর, তীরেরহাট, মানিকদিহি, মথুরাপুর, শাহাবাজপুর, মুরাদগড়, কাশিমপুর, বিজয়নগর, দৌলতদিহি, বালিয়াডাঙ্গা, বেনেয়ালী, ডহেরপাড়া, লাউখালীর মাঠে শীতকালীন আগাম চাষে ভরে রয়েছে। সবজি চাষে বদলে গেছে মাঠের দৃশ্যপট।

সবজি চাষি জামাল উদ্দিন, মিন্টু মিয়া, শহিদুল ইসলামসহ অনেকেই জানান, বেশি দাম পাওয়ার আশায় তারা আগাম শীতকালীন সবজির চাষ করেন। সবজি চাষ করে গতবার বৃষ্টিপাতের কারণে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কিন্তু এবার সময়োপযোগী আবহাওয়া ও পরিমাণ মতো বৃষ্টির কারণে সবজিতে বাম্পার ফলন পেয়েছেন। এবার তারা আর্থিক লাভবান হবেন।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক বলেন, যশোর সবজির জেলা হিসেবে সারা দেশে পরিচিত। প্রতি বছর এখানে দুই মৌসুমে সবজির আবাদ হয়। একটা হলো আগাম শীতকালীন সবজি চাষ ও আরেকটি শীতের ভরা মৌসুমে সবজির চাষ। এবার আগাম সবজি চাষের সময় আবহাওয়া অনুকূলে থাকায় চাষিদের ভাগ্য খুলেছে। তিনি জানান, শীতের ভরা মৌসুমে সবজি চাষের পরিমাণ আরও বাড়বে।

Continue Reading

Previous: রাশিয়ার সাথে লড়তে এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন
Next: বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কূটনৈতিক বার্তা দুর্ভাগ্যজনক: ফখরুল

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.