Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

নিউজডেস্ক August 20, 2023

আলো ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও সূরা ফাতিহা পাঠ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ করেন। ফাতেহা পাঠের পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে দোয়া করেন।

তারা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমরা ১৯৭১ সালে যে স্বপ্নের দেশ গড়ার জন্য যুদ্ধ করেছি তা এ বর্তমান সরকার একদলীয় শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে।

এ সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। মোটকথা পুরো রাষ্ট্রযন্ত্রকে তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করছে। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণ পেতে আজকের দেশের সমস্ত বিরোধী দলসহ সাধারণ জনগণ এ সরকারের বিদায় চায়। দেশের সমস্ত জনগণ এক দফা দাবি আদায়ের রাজপথে আন্দোলন করছে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর যিনি গণতন্ত্রকে আগলে রেখেছেন তাকে এ সরকার দীর্ঘ ছয় বছর ধরে কারাবন্দি করে রেখেছেন।

তিনি আজ জীবনমৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমরা মনে করি তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। বেগম খালেদ জিয়ার মুক্তির জন্য আজকে আমাদের কর্মসূচি আছে। আমরা আশা করি তিনি মুক্তি পাবেন। আমরা আশা করি তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। একইভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ সরকার মিথ্যা মামলা ও সাজা দিয়ে দেশের বাইরে নির্বাসিত করে রেখেছেন। তাকে আমরা দেশে ফিরিয়ে এনে তার মিথ্যা মামলা প্রত্যাহার করতে সহায়তা করব। মির্জা ফখরুল বলেন, এই সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।

দেশের মানুষকে জিম্মি করে তারা একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে। বর্তমানে এ দেশের সমস্ত মানুষ এক হয়েছে। তারা তাদের ভোটের অধিকারের জন্য লড়াই করছে। এক দফা লড়াইয়ে নিশ্চয়ই জনগণ জয়ী হবে। ভারতের প্রসসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তাই আমরা আশা করব ভারত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাক্সক্ষা তার মর্যাদা করবে। সবদলের সম্মিলিত অংশগ্রহণে মাধ্যমে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যাপারে তারা পূর্ণ সমর্থন দেবে। যদিও আমরা ভারতকে এ কথা বলতাম না।

পত্রিকায় ভারতের বিষয়ে বিভিন্ন কথা বলছে। যদি এটি সত্য হয়ে থাকে, তাহলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে এসব কথা বলছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে যে কোনো মৌলবাদী দল ক্ষমতা আসবে তার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে কখনোই কোনো মৌলবাদী দল ক্ষমতায় আসতে পারেনি। মৌলবাদী যে শক্তি তা বাংলাদেশের রাজনীতিতে দিন দিন ক্ষিণ হয়ে আসছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষের আস্থার ওপর আস্থা রাখি। তাদের শক্তির ওপর আস্থা রাখি। আমি মনে করি ভারতে দেখা উচিত বাংলাদেশের মানুষ আসলে কি চায়। আর এর বিরুদ্ধে ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তা হবে অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি আমরা এটিও মনে করি তাদের এ পদক্ষেপ বাংলাদেশের মানুষের জন্য এবং এ অঞ্চলের জন্য শুভ হবে না। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

Continue Reading

Previous: দক্ষ প্রশাসক হিসেবে বঙ্গবন্ধুর অবদান অসামান্য: স্পিকার
Next: রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি চলছে/২

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.