Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

শিশুদের জন্য আরও সিনেমা তৈরি করা দরকার: প্রধানমন্ত্রী

নিউজডেস্ক August 20, 2023

আলো ডেস্কঃ ২০১৮ সালে ‘বিএফডিসি কমপ্লেক্স’ ভবন নির্মাণের অনুমোদন দেয় সরকার। পরিকল্পনা ছিল, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ১৫ তলা ভবনটির কাজ শেষ হবে। কিন্তু অনুমোদনের পাঁচ বছর পর কেবল ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর এই পর্যায়ে এসে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজন করা হয় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দেশের সিনেমা শিল্পের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। ভালো মানের সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সিনেমায় বার্তা থাকতে হবে জনসাধারণের জন্য। কোনটা ভালো, কোনটা মন্দ সেগুলো মানুষকে শেখাবে সিনেমা। দৃষ্টি প্রসারিত হবে মানুষের। একসময় সিনেমা শিল্প মুখ থুবড়ে পড়েছিল। আমি উদ্যোগ নিয়েছিলাম এই শিল্পকে বাঁচানোর। সিনেমাগুলোকে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসা হয়েছে। তথ্য আর্কাইভ করা হয়েছে। অনেক ভালো সিনেমা হল চালু হয়েছে। ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে, যেগুলো আন্তর্জাতিক মহলে প্রশংসা পেয়েছে।’

আরেকটি বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী; সেটা হলো শিশুতোষ সিনেমা। তার ভাষ্য, ‘আমি একটা অনুরোধ করবো, শিশুদের জন্য আরও সিনেমা তৈরি করা দরকার। যেখান থেকে শিশুরা অনেক কিছু শিখতে পারে।’

প্রধানমন্ত্রী জানান, ঢাকায় সিনেমা শিল্প গড়ে ওঠার পেছনে তার মায়ের অবদান রয়েছে। তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্রের প্রসার ঘটেছে। এর পেছনে আমার মায়ের অবদান আছে। সিনেমা দেখে একদিন মা ও আব্বা ফিরছিলেন। মা বলছিলেন, ‘আমরা বাঙালিরা বাংলাদেশে সিনেমা তৈরি করতে পারি না?’ এরপরেই মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এফডিসি গড়ে তোলার উদ্যোগ নেন বঙ্গবন্ধু।”

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বাঙালি জাতির কৃষ্টি, সংস্কৃতি সংরক্ষণের বিষয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করতে পেরেছিলেন। তাই বিএফডিসি নির্মাণ করেন। আমাদের সংস্কৃতি সংরক্ষণে এফডিসি ভূমিকা রাখছে। দেশে আজ হল সংখ্যা ২০০-এর ওপরে, সিনেপ্লেক্স ২০টি। চলচ্চিত্র শিল্পে সুদিন ফিরে এসেছে। চলচ্চিত্রে বড় স্থাপনা এর আগে হয়নি, প্রধানমন্ত্রীর হাত ধরেই এফডিসি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।’

বলা প্রয়োজন, বিএফডিসি মাল্টিপ্লেক্সটি ঢালিউডের জন্য বড় মাইলফলক হতে যাচ্ছে। বিশাল এই ভবনে থাকবে এফডিসির মূল কার্যালয়, ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র জাদুঘর, শুটিং ফ্লোর, অনুশীলন কক্ষ, আবাসিক হোটেল, শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স। ভবনটির জন্য শুরুতে ৩২২ কোটি ৭৭ লাখ টাকা অনুমোদন দিলেও পরবর্তীতে তা আরও বাড়ানো হয়েছে বলে জানা যায়। আগামী বছরের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হতে পারে বলে প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী।

Continue Reading

Previous: মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট চালু হচ্ছে অক্টোবরে
Next: গ্রেনেড হামলায় দায়ী খালেদা-তারেক : তথ্যমন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.