প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম তাজুল ইসলাম মোঃ ফারুকের পুত্র মরহুম বদরুল ইসলাম তাপস এর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার সন্ধ্যায় উপশহরস্থ মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস গত ১৯ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
