Skip to content
May 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

নিহতের ফোন ব্যবহার করে ধরা পড়ল খুনি

নিউজডেস্ক August 22, 2023

আলো ডেস্কঃ সাবেক ভায়রা ভাই (স্ত্রীর বোনের স্বামী) হাসিনুর রহমানকে (৫৩) বশীভূত করতে তাবিজ পুঁততে গভীর রাতে তার বাড়িতে যান রিমন সরকার। হাসিনুর ওই সময় রিমনকে দেখে ফেললে তাকে ডেকে কৌশলে ঘরের মধ্যে আটকে রাখেন।

এতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে রিমন বাড়িতে থাকা শাবল ও দা’ দিয়ে হাসিনুরের মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।

এরপর এ হত্যাকাণ্ডকে চুরির ঘটনা হিসেবে সাজানোর জন্য তিনি ঘরে সিঁধ কেটে সুড়ঙ্গ তৈরি করেন রিমন। পরে হত্যায় ব্যবহৃত শাবল, দা’ ও নিজের রক্তাক্ত পোশাক টয়লেটের ট্যাংকের মধ্যে ফেলে দিয়ে নিহত হাসিনুরের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তিনি।

এরপর রিমন বিষয়টি জানাতে তার স্ত্রীর বড় বোন সাজেদাকে (হাসিনুরের সাবেক স্ত্রী) ফোন করলে মোবাইলের চার্জ ফুরিয়ে বন্ধ হয়ে যায়। এতে ভোর ৫টা ৪০ মিনিটে রিমন নিজের মোবাইল ফোনের সিম খুলে হাসিনুরের ফোন সেটে নিয়ে এক মিনিট সাজেদার সঙ্গে কথা বলেন।

পুলিশ সেই কললিস্টের তালিকা ও কথোপকথনের সূত্র ধরে রোববার (২০ আগস্ট) ভোরে রিমনকে আটক করলে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি। এরপর বেরিয়ে আসে হত্যার রহস্য।

পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের হাড়োপাড়া মহল্লার বাসিন্দা নিহত হাসিনুর ছিলেন একজন দর্জি। গত ১৬ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে হাসিনুরের বাড়ি থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যাকারী রিমন একই উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আতিকুল সরকারের ছেলে। এ ঘটনায় গত ১৭ আগস্ট রাতে নিহতের আগের স্ত্রীর ছেলে রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে হাসিনুর সাজেদা খাতুন নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে স্ত্রী সাজেদা খাতুন ও এক সন্তানকে নিয়ে চলছিল হাসিনুরের সংসার। তবে হাসিনুর রহমান দুই সপ্তাহ আগে সাজেদা খাতুনকে তালাক দেন। কিন্তু সাজেদা আবার হাসিনুরের পরিবারে ফিরতে চান। এরপর সাজেদার পরিবারের লোকজন হাসিনুরের সঙ্গে গত কয়েকদিন চেষ্টা করেও যোগাযোগ করতে ব্যর্থ হন। তাই সাজেদার ছোট বোনের স্বামী রিমন সরকার (২৩) সাজেদার সঙ্গে আলোচনা করে হাসিনুরকে বশ করার জন্য মঙ্গলবার গভীর রাতে (১৫ আগস্ট) হাসিনুরের বাড়ির সামনের মাটিতে একটি তাবিজ পোঁতেন।

এসময় হাসিনুর দেখে ফেলে রিমনের সঙ্গে স্বাভাবিক আচরণ করে তাকে ডেকে ঘরের মধ্যে নিয়ে দরজা আটকে দেন। একপর্যায়ে রিমনের তাবিজ পোঁতার বিষয়টি পুলিশ ও স্থানীয় কাউন্সিলরকে জানানোর জন্য ফোন দিতে উদ্যত হন হাসিনুর। এতে ক্ষিপ্ত হয়ে রিমন ফোন কেড়ে নেন এবং দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির সময় হাসিনুর রহমান মাটিতে পড়ে গেলে রিমন দরজার পাশে থাকা শাবল দিয়ে হাসিনুরের মাথায় আঘাত করেন। হাসিনুর জ্ঞান হারিয়ে ফেললে রিমন মাথার পেছনে দা দিয়ে কয়েকটি কোপ দেন। এতেই মৃত্যু হয় হাসিনুরের।

এদিকে হত্যাকাণ্ড ঘটিয়ে রিমন নিজের বাড়িতে গত কয়েকদিন ধরে স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। তবে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন আলামত দেখে রিমনসহ তিনজনকে গত কয়েকদিন জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে রোববার ভোরে হত্যাকাণ্ডের অভিযোগে একমাত্র আসামি রিমনকে গ্রেপ্তার করা হয়।

পরে রিমন হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করলে তাকে নিয়ে পুলিশ হাসিনুরের বাড়ির গেট থেকে মাটি খুঁড়ে তাবিজ ও টয়লেটের ট্যাংক থেকে শাবল, দা’ এবং পোশাক উদ্ধার করে। সোমবার রিমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, রিমন নিজের সিমকার্ড হাসিনুরের ফোনে লাগিয়ে তার স্ত্রীর বড় বোনকে ফোন দেন। ফোনে তিনি বলেন, তাবিজ মাটিতে পোঁতার কাজ হয়ে গেছে, চিন্তার কিছু নেই। নিজেকে নিরাপদ রাখতে রিমন তাকে আরও জানান, হাসিনুরের বাড়ির সামনে মুখোশ পরা তিনজনকে ঘোরাফেরা করতে দেখেছেন তিনি।

ওসি বলেন, মূলত রিমনকে যাতে সন্দেহ না করা হয়, সেজন্য তিনি তিনজন মুখোশ পরা মানুষের গল্পটি বলেছেন সাজেদার কাছে।

Continue Reading

Previous: পুঠিয়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Next: সাঈদীকে নিয়ে পোস্ট, জবি ছাত্রলীগের ৬ জনকে অব্যাহতি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.