Skip to content
May 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ইউক্রেনের সকল উপ-প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

নিউজডেস্ক September 18, 2023
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই দেশের সকল উপ-প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছে ইউক্রেন। সোমবার স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে বরখাস্তের কোন কারণ জানা যায়নি ।

এসব উপপ্রতিরক্ষামন্ত্রীর মধ্যে রয়েছেন হান্না মালিয়ার, ভলোদিমির হ্যাভ্রিলোভ, রোস্তিস্লাভ জামলিন্সকি, ডেনিস শারাপোভ, আন্দ্রি শেভচেঙ্কো এবং চিতালি দেইনেহা।

গত ৬ সেপ্টেম্বর দেশটিতে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেয়ার পর এ সিদ্ধান্ত নিল দেশটির সরকার। এরপরেই আজ ঘোষণা এলো।

বরখাস্ত উপমন্ত্রীদের মধ্যে একজন রয়েছেন হানা মালিয়ার। তিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের বিষয়ে পাবলিক আপডেট জারি করতেন।

প্রায় দুই সপ্তাহ আগে ওলেক্সি রেজনিকভের স্থানে রুস্তেম উমেরভকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেয়া হয়। রেজনিকভ মন্ত্রী থাকার সময় তার মন্ত্রাণালয়টি দুর্নীতিগ্রস্ত ছিল বলে অভিযোগ পাওয়া যায়। যদিও তিনি নিজে কোনো অভিযোগের মুখোমুখি হননি।

উমেরভ যখন পদটি নেন, তখন অগ্রাধিকারের ভিত্তিতে কিছু কাজ করার কথা বলেছিলেন। এর মধ্যে রয়েছে- প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ের জন্য মন্ত্রণালয়কে প্রধান প্রতিষ্ঠান করা, প্রত্যেক সৈনিকের মান বৃদ্ধি করা, ইউক্রেনের সামরিক শিল্পের বিকাশ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা।

রুস্তেম উমেরভ মুসলিম সংখ্যালঘু ক্রিমিয়ান তাতার সম্প্রদায়ের একজন নেতৃস্থানীয় সদস্য। দ্য গার্ডিয়ান জানিয়েছে, উমেরভ সোভিয়েত উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তার পরিবারকে স্ট্যালিনের অধীনে নির্বাসিত করা হয়েছিল এবং ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে তাতারদের ফিরে আসার অনুমতি দেয়া হলে শৈশব বয়সেই তিনি ইউক্রেনের ক্রিমিয়ায় ফিরে আসেন।

৪১ বছর বয়সি উমেরভ ২০০৪ সালে টেলিকম ব্যবসা শুরু করেন এবং ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ক্রিমিয়া প্ল্যাটফর্মের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন; যা একটি আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা; যার লক্ষ্য রাশিয়ার ২০১৪ সালে দখল করা অঞ্চলটিকে ইউক্রেনে সঙ্গে আবারো যুক্ত করা। তিনি ক্রিমিয়ান তাতারদের ঐতিহাসিক নেতা মুস্তাফা জেমিলেভের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

Continue Reading

Previous: আরও ১০ জনের করোনা শনাক্ত
Next: তারেকের নির্দেশে খালেদাকে মাইনাস করতে চায় বিএনপি: কামরুল

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.