স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন আগারের বিশ্বকাপ শেষ। হাঁটুর নিচের মাংস পেশির ইনজুরিতে আছেন এই ২৯ বছর বয়সী স্পিনার। ওই ইনজুরি থেকে সেরে ওঠেননি তিনি। দি ডেইলি টেলিগ্রাফ বিষয়টি জানিয়েছে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দলে ছিলেন আগার। তবে ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। এবার বিশ্বকাপেও খেলা হবে না তার
অস্ট্রেলিয়া আগারকে ছাড়া বৃহস্পতিবার বিকালে বিশ্বকাপের ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে বলে জানা গেছে। ওই দলে আগারের জায়গায় সুযোগ পেতে পারেন তানভীর সাঙ্ঘা। এছাড়া অস্ট্রেলিয়ার দলে মার্নাস লাবুশানে ও ম্যাথু শট জায়গা পেতে পারেন।
অ্যাস্টন আগারের মতো বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন ট্রাভিস হেড। তিনিও ইনজুরিতে আছেন। তাকে দলে রাখা না রাখা নিয়ে দ্বিধায় আছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তাকে দলে রাখলে শুরুতেই খেলতে পারবেন না তিনি।
