Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ভারী বর্ষণে নিউইয়র্ক সিটিতে বন্যা, জরুরি অবস্থা জারি

নিউজডেস্ক September 30, 2023

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এতে শহরের রাস্তাঘাট, পার্ক, স্কুল, সাবওয়ে স্টেশনসহ অনেক অঞ্চল তলিয়ে গেছে।

এমন পরিস্থিতিতে শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যয় আটকে পড়া মানুষদের উঁচু এলাকায় গিয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) লাগার্দিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ রাখা হয়। এছাড়া শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানি তলিয়ে গেছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে প্রায় ৮ ইঞ্চি বৃষ্টি হয়েছে। ১৯৪৮ সালের পরে এটি ছিল রেকর্ড পরিমাণ বৃষ্টি। ব্রুকলিনে এক মাসে যে পরিমাণ বৃষ্টি হয় তা মাত্র তিন ঘণ্টায় হওয়ায় শহরের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

নিউইয়র্ক সিটির প্রধান জলবায়ু কর্মকর্তা রোহিত আগারওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই পরিবর্তিত আবহাওয়ার ধরণটি জলবায়ু পরিবর্তনের ফলাফল। দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের অবকাঠামো যতোটা নিতে পারবে জলবায়ু তার চেয়ে অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল শুক্রবার সকালে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে বন্যার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানের বাসিন্দাদের তিনি সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শহরের অবস্থা বিপজ্জনক এবং জীবনের জন্য হুমকিস্বরূপ।

এদিকে বন্যার কারণে বিভিন্ন সাবওয়ে লাইনের পাশাপাশি মেট্রো উত্তর কমিউটার ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি। শহরের অন্তত চারটি সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আংশিক স্থগিত করা হয়েছে আরও ১২টি লাইন। বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ।

নিউইয়র্কে মূলত সপ্তাহখানেক ধরেই বৃষ্টিপাত হচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটিতে এই মাসে এখন পর্যন্ত প্রায় ১৪ ইঞ্চি বৃষ্টি হয়েছে। আর ১৮৮২ সালের পর থেকে এটি সবচেয়ে আর্দ্র সেপ্টেম্বরে পরিণত হয়েছে।

সূত্র: সিএনএন, বিবিসি

Continue Reading

Previous: নিকারাগুয়ার ১০০ কর্মকর্তাকে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
Next: যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.