আলো ডেস্কঃ সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ন্যাম ভবন প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
এই দুই সংসদ সদস্য মাত্র ১৭ মিনিটের ব্যবধানে মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং ৩টা ১৯ মিনিটে একেএম শাহজাহান কামাল মারা গেছেন।
