Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

জনগণ এই ফ্যাসিবাদের বিচার করতে প্রস্তুত: আজম খান

নিউজডেস্ক September 30, 2023

আলো ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান ব‌লে‌ছেন, দেশের জনগণ এই ফ্যাসিবাদের বিচার করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। কখন দাবানল তৈরি হবে তা কেউ বলতে পারবে না; সাবধান হয়ে যান।

শুক্রবার (২৯ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত একদফা দাবিতে গণ অবস্থান কর্মসূচিতে তি‌নি এসব কথা ব‌লেন।

খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয় সেই আয়োজনে।

সরকারপ্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আপনাকে সময় দেওয়ার মতো জনগণের হাতে সময় নেই। আপনি তাড়াতাড়ি পদত্যাগ করুন। আজকে সারা বাংলাদেশ জেগে উঠেছে ওই সমস্ত বিচারপতিদের বিচার করবার জন্য।

তিনি বলেন, গায়েবি মামলা, মিথ্যা মামলা, রাজনৈতিক মামলার মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীর নামে সাজা দেওয়ার চেষ্টা করছেন সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে যে কোনো দিন যেকোনো সময় দাবানল তৈরি হয়ে যাবে সেই দাবানলে এই সরকার পুড়ে ভস্ম হয়ে যাবে।

আজম খান বলেন, আমরা কয়েক বছর যাবত খালেদা জিয়ার চিকিৎসার দাবি করে আসছি। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার জনগণের ভাষা বুঝে না। দেশের সমস্ত মানুষ খালেদা জিয়ার মুক্তির জন্য অভিমত ব্যক্ত করেছে। কিন্তু জনগণের সেই অভিমত এই সরকারের কানে পৌঁছায় না। শুধু রাজনৈতিক ভীতির জন্য খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। সরকারকে বলব খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনীতি করবেন না, টালবাহানা ছেড়ে দিন। ফ্যাসিস্ট সরকারকে বলব এই অপরাজনীতি বন্ধ করুন।

তি‌নি ব‌লেন, দুবছর যাবৎ খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। এটাই হল ফ্যাসিবাদ। জনগণের নেত্রী থাকবেন কারাঘরে আর অপরাধীদের অভয়ারণ্য হবে দেশ, এটাই হল ফ্যাসিবাদ। যত দ্রুত সম্ভব পাসপোর্ট দিয়ে দেন আজকের মধ্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এই ফ্যাসিবাদের কি হবে এটা কেউ বলতে পারে না। এখনো সময় আছে।

সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে আজম খান বলেন, এই সরকারের সিন্ডিকেটের কারণে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। বাণিজ্যমন্ত্রীসহ সকল মন্ত্রী সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তাই আজকে এই ফ্যাসিবাদের পতনের ডাক এসেছে। আর এই ডাক দিয়েছেন তারেক রহমান। এই সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার জন্য। ২০১৮ সালে দেখেছি দিনের ভোট রাতেই চুরি করে নিয়েছে। এইজন্যেই দেশের মানুষের দাবি আগামী নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হতে হবে।

সংগঠনের সভাপতি জনি সরকারের সভাপ‌তি‌ত্বে আরও বক্তব‌্য রা‌খেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, ছাত্রদল সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট. তাঁতী দলের সহ- সভাপতি মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মহসিন হাবিব, মৎস্যজীবীদের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

সূত্র-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Continue Reading

Previous: কেবিনে নেয়া হয়েছে খালেদা জিয়াকে
Next: আজ জাতীয় কন্যাশিশু দিবস

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.