Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

দ্বিতীয় দফায় ভোট দিচ্ছে মালদ্বীপ

নিউজডেস্ক September 30, 2023

আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পায়নি। ফলে দ্বিতীয় দফায় ভোট গড়িয়েছে। আজ শনিবার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট চলবে। তবে ইতোমধ্যেই এই দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আরেক দফা বেড়ে গেছে। দেশটির নির্বাচন ঘিরে চীন এবং ভারতের তীব্র আগ্রহ লক্ষ্য করা গেছে।

প্রথম ধাপে বিরোধীদলীয় প্রার্থী ও দেশটির রাজধানী মালের সাবেক মেয়র মোহামেদ মুইজু এককভাবে সর্বোচ্চ ৪৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তিনি চীনপন্থি নেতা হিসেবে পরিচিত। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি সমর্থিত প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। ২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি ভারতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পেয়েছেন।নির্বাচন কমিশন অব মালদ্বীপের (ইসিএম) পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনের জন্য ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। প্রথম ধাপের নির্বাচনে স্বতন্ত্র তিনজনসহ মোট আট প্রার্থী অংশ নিলেও দ্বিতীয় ধাপের নির্বাচনে তাদের সবার অংশ নেওয়ার সুযোগ নেই। প্রথম ধাপে সর্বোচ্চ ভোট পাওয়া দুজনই কেবল দ্বিতীয় ধাপের ব্যালট যুদ্ধে লড়বেন।

ছোট-বড় দুই হাজার দ্বীপের দেশ মালদ্বীপ। এর মধ্যে ২০০ দ্বীপে মানুষের বসবাস। মাত্র ৩০০ বর্গকিলোমিটারের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের মোট জনসংখ্যা ৫ লাখ ২১ হাজার। চলতি বছরের নির্বাচনে অংশ নিয়েছে ২ লাখ ৮২ হাজার ৭৫৫ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৪ হাজার ৪০৮ এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৩৪৭ জন। এবার নতুন ভোটার হয়েছেন ২৭ হাজার।

এবারের নির্বাচনে মোট ৫৭৪টি বুথে ভোট গ্রহণ হবে। এর মধ্যে এক-চতুর্থাংশই রাজধানী মালেতে। দেশটির আইন অনুযায়ী, কারাবন্দিরাও ভোট দিতে পারেন। মূল ভূখণ্ডের বাইরেও যেসব এলাকায় মালদ্বীপের নাগরিকদের বসবাস বেশি যেমন ভারতের কেরালা রাজ্যের ত্রিভান্দ্রুমসহ শ্রীলংকা, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানীতে ভোট প্রদানের সুযোগ রয়েছে।

Continue Reading

Previous: দুই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
Next: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেয়া হবেঃ আইনমন্ত্রী আনিসুল হক

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.