Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ঘুষ প্রমাণ করতে পারলে টাকা ফেরত দেব : প্রতিমন্ত্রী জাকির

নিউজডেস্ক December 9, 2023

আলো ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, ‘আমি ঘুষ নিয়েছি প্রমাণ করতে পারলে টাকা ফেরত দেব।’

গতকাল শুক্রবার মোবাইল ফোনে জানতে চাইলে প্রতিমন্ত্রী জাকির হোসেন  বলেন, ‘প্রথমত আমি চাকরি দেওয়ার নামে কারো কাছ থেকে কোনো টাকা নেই নাই। যারা এই মিথ্যা ছড়াচ্ছে, তারা যদি প্রমাণ করতে পারে আমি ঘুষ নিয়েছি, তাহলে আমি নিজে ওদের টাকা পাওয়ার ব্যবস্থা করে দেব।

কেউ যদি আমার কথা বলেও টাকা নেয়, তবে প্রমাণ সাপেক্ষে সেই টাকা ওঠানোর ব্যবস্থা করে দেব। তাই বলতে চাই, যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, তাদের কথার কোনো ভিত্তি নাই।’ চাকরির জন্য দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকালে তিনজনকে বাসায় ডেকে নিয়ে পেটানোর অভিযোগও রয়েছে জাকির হোসেনের বিরুদ্ধে।

ভুক্তভোগী আবু সুফিয়ানসহ অন্যদের অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে প্রতিমন্ত্রীকে ৯৪ লাখ টাকা দিয়েছিলেন তাঁরা।চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে দেননি প্রতিমন্ত্রী। এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ দিয়েছিলেন তাঁরা।

এতে ক্ষুব্ধ হয়ে প্রতিমন্ত্রী টাকা ফেরত দেওয়ার কথা বলে মিন্টো রোডের সরকারি বাসভবনে ডেকে নিয়ে তাঁদের মারধর করেন। ওই বাসা থেকে দেয়াল টপকে পাশের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ঢোকেন আবু সুফিয়ান। পরে তাঁকে আটক করে রমনা থানায় সোপর্দ করে ডিবি। ভুক্তভোগী তিনজনের মধ্যে আছেন আবু সুফিয়ান বিশ্বাস, জাহিদ হাসান ও নাসির হাওলাদার।

জাহিদ হাসান বলেন, ‘প্রতিমন্ত্রী নিজে আমাদের রড দিয়ে বেধড়ক পিটিয়েছেন। এক পর্যায়ে আমরা পালিয়ে এলেও সুফিয়ান আত্মরক্ষার্থে ডিবি কার্যালয়ের দেয়াল টপকে ভেতরে ঢোকেন।’

তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সুপারিশ করতে যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আবু সুফিয়ান বিশ্বাসসহ কয়েকজন। ২০২২ সালের ৮ জুন প্রতিমন্ত্রী জাকির হোসেনের বাসায় যান তাঁরা। ওই সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ৪৮ জনকে নিয়োগের জন্য ছয় কোটি টাকায় রফা হয়। তাঁর ভাইয়ের ছেলে লিটন ও গাড়িচালক মোমিনকে টাকা বুঝিয়ে দিতে বলেন প্রতিমন্ত্রী।

তখন অগ্রিম হিসেবে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কল্লোলের উপস্থিতিতে লিটন ও মোমিনের কাছে ৪৮ জন চাকরিপ্রার্থীর জন্য ৯৪ লাখ ৫০ হাজার টাকা বুঝিয়ে দেন আবু সুফিয়ান ও নাসির হাওলাদার নামের এক চাকরিপ্রার্থী। তবে ওই ৪৮ জনের কেউই চাকরি পাননি।

এ বিষয়ে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ দেন। এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বিষয়টি আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি বলেছি, তাঁরা মিথ্যা অভিযোগ দিয়েছেন।’

এদিকে প্রতিমন্ত্রীর বাসভবনের অফিস সহায়ক মো. মমিন চাঁদা দাবি এবং নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন ওই চারজনের বিরুদ্ধে।  ঢাকা মহানগর পুলিশের রমনা মডেল থানার ওসি আবুল হাসান বলেন, ‘অভিযোগের তদন্ত চলছে। এ ঘটনায় আবু সুফিয়ান নামের একজন ডিবি হেফাজতে আটক রয়েছেন। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি।’

Continue Reading

Previous: রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে
Next: পেঁয়াজের বাজারে আগুন, একরাতের ব্যবধানে দাম বেড়ে প্রায় দ্বিগুণ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.