Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

ভারতে আইফোনের নতুন কারখানা স্থাপন করবে টাটা গ্রুপ

নিউজডেস্ক December 9, 2023

প্রযুক্তি ডেস্ক

ভারতে বৃহত্তম আইফোন কারখানা তৈরির পরিকল্পনা করেছে টাটা গ্রুপ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিষয়টির সাথে সংশিষ্ট সূত্র মতে, দক্ষিণ তামিলনাডু রাজ্যের হোসুরে কারখানাটি নির্মাণ করতে চায় টাটা। সেখানে ২০টি অ্যাসেম্বলি লাইন রাখার পরিকল্পনা করছে কোম্পানি। পাশাপাশি সেখানে দুই বছরে কর্মসংস্থান হবে ৫০ হাজার কর্মীর। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কারখানাটি চালুর লক্ষ্য নির্ধারণ করেছে টাটা গ্রুপ।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাজার থেকে কার্যক্রম সরিয়ে নিতে চায় টেক জায়ান্ট অ্যাপল। দিনশেষে সেই সুযোগ লুফে নিচ্ছে টাটা গ্রুপ। কোম্পানিটি ভারতে বৃহত্তম আইফোন অ্যাসেম্বলি প্লান্ট স্থাপনের পরিকল্পনা করছে।

এর আগে অ্যাপলের মুঠোফোন প্রস্তুতকারী সংস্থা উইস্ট্রন করপোরেশনের কর্ণাটক রাজ্যে অবস্থিত কারখানা অধিগ্রহণ করে নিয়েছিল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। এই কারখানার পাশাপাশি নতুন কারখানা স্থাপনের উদ্যোগের মাধ্যমে টাটার সাথে অংশীদারত্বকে শক্তিশালী করা ও অ্যাপলের সরবরাহ ব্যবস্থাকে স্থানীয়করণের প্রচেষ্টাকে জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল থাকলেও বর্তমানে অ্যাসেম্বলি ও যন্ত্রাংশ উৎপাদনের কাজ ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে অ্যাপল।

এ বিষয়ে বিস্তারিত জানতে ব্লুমবার্গের পক্ষ থেকে অ্যাপলের একজন মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে টাটা গ্রুপের প্রতিনিধিও বার্তা সংস্থাটির অনুরোধে সাড়া দেয়নি।

টাটা গ্রুপের লবণ থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত বিস্তৃত পরিসরে বিনিয়োগ রয়েছে।

জানা যায়, হোসুরের বিদ্যমান কারখানায় তারা মেটাল কেসিং তৈরি শুরু করেছে। টাটা জানিয়েছে, অ্যাপল পণ্যকে কেন্দ্র করে ভারতে ১০০টি খুচরা দোকান চালু করা হবে। এরই মধ্যে দেশটিতে অ্যাপলের দুইটি দোকান রয়েছে ও আরও তিনটি দোকান খোলার পরিকল্পনা করা হচ্ছে।

Continue Reading

Previous: আচরণবিধি লঙ্ঘন: ব্যাখ্যা চেয়ে আমুকে ইসির চিঠি
Next: প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল ২৪ ডিসেম্বরের মধ্যে

Related Stories

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025
গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.