Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিতে দক্ষ শিল্পপুলিশ জরুরি

নিউজডেস্ক November 5, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশের পুলিশ বাহিনী এখন যথেষ্ট আধুনিক। তবে পুলিশ বাহিনীকে অনেকাংশে ডিজিটাল ও সময়োপযোগী করে গড়ে তোলা সম্ভব হলেও জনবল সঙ্কটে ধুঁকছে শিল্প পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণ শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ২০১০ সালের ৩১ অক্টোবর গঠিত হয় বিশেষায়িত ইউনিট শিল্প পুলিশ। বর্তমানে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ইউনিটে জনবল মাত্র তিন হাজার ৮১০ জন।

দেশে বর্তমানে যে হারে নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক, আইটি হাব, ইপিজেড, ছোট-বড় শিল্পকারখানা গড়ে উঠেছে সে তুলনায় শিল্প পুলিশের জনবল অত্যন্ত কম। এমনকি সংস্থাটির নেই নিজস্ব ভবন এবং শিল্পাঞ্চল থানাও। অথচ নিরাপত্তা প্রদান ও আইন প্রয়োগের জন্য নিজস্ব থানা থাকাও অপরিহার্য। যানবাহন ও আবাসন সঙ্কটও প্রকট।

ফলে কোন শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ, বিক্ষোভ, ভাংচুর, অগ্নিসংযোগ এমনকি দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় শিল্প পুলিশকে। অতঃপর বাধ্য হয়ে দ্বারস্থ হতে হয় সন্নিকটের নিয়মিত থানা-পুলিশ, র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের ওপর। কোন দেশে নিরাপদ শিল্পাঞ্চল তথা কর্মপরিবেশ নিশ্চিত করা না গেলে দেশী-বিদেশী বিনিয়োগ, নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সম্ভব নয়।

দেশে বিপুল সংখ্যক পোশাক ও পাদুকা শিল্পের বাইরেও ৮৮টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। প্রস্তাবিত ১০০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ৩৭টি অঞ্চলের অনুমোদন দেয়া হয়েছে ইতোমধ্যে। দেশী-বিদেশী বিনিয়োগও আসছে। সে অবস্থায় শিল্প পুলিশের জনবলসহ অনুষঙ্গিক সংক্ষমতা বাড়ানো অত্যাবশ্যক হয়ে পড়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের শিল্পাঞ্চলগুলোতে যথাযথ নিরাপত্তাসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিদ্যমান জনবলের বাইরে অতিরিক্ত ১২ হাজার শিল্প পুলিশ ও আনুষঙ্গিক লজিস্টিক সাপোর্ট বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বর্তমানে ৬টি জোনের স্থলে নতুন ২৩টি জোন ও সাবজোন গঠনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি প্রস্তাব করা হয়েছে শিল্পাঞ্চল থানা গঠনের।

২০১০ সালে গঠিত হলেও শিল্প পুলিশ মামলা তদন্তের দায়িত্ব পায় ২০১৭ সালের ১৫ জুন থেকে। কিন্তু শিল্পাঞ্চল থানা না থাকায় ব্যাহত হচ্ছে নিয়মিত তদন্তসহ চার্জশীট প্রদান, রেকর্ড তথা নথি সংরক্ষণ ইত্যাদি। এমতাবস্থায় শিল্প পুলিশের জন্য পৃথক থানা গঠনের প্রস্তাব রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। আলাদা থানা গঠিত হলে শিল্পাঞ্চলের মালিক-শ্রমিকরা সহজেই সেখানে গিয়ে তাদের অভাব অভিযোগ দায়ের ও নিষ্পত্তি করতে পারবেন।

ফলে স্বভাবতই অন্যান্য নিয়মিত থানাগুলোর ওপর চাপও কমবে অনেকাংশে। দেশের অব্যাহত অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন, নতুন নতুন শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, দেশী-বিদেশী বিনিয়োগ ও কর্মসংস্থানের অনিবার্য স্বার্থে শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলেই প্রত্যাশা।

Continue Reading

Previous: খেলনা উৎপাদন শিল্প উন্নয়নে যত্নবান হতে হবে
Next: জেল হত্যার কুশীলবদের চিহ্নিত করতে তদন্ত কমিশন চাই

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.