স্টাফ রিপোর্টার: আসন্ন ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান মহিশালবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল নৌকা প্রতীকপ্রাপ্ত শহিদুল করিম শিবলী, আনারস প্রতীকপ্রাপ্ত স্বতন্ত্র প্রার্থী মাসাউল করিম এবং মোটর সাইকেল প্রতীক প্রাপ্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ঠ সমাজসেবক ও বিগ বাজারের প্রোপাইটর মো: সোহেল রানা।
মাটিকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সকলের পরিচিত মুখ ও অন্যতম সমাজসেবক মো: সোহেল রানা। তিনি আওয়ামীলীগ সমর্থক হওয়া সত্ত্বেও এ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনয়ন না পেলেও ইউনিয়নবাসীর মনে দৃঢ় ভাবে জায়গা করে নিয়েছেন। ইউনিয়নবাসীর মতে,তিনি একজন সৎ, যোগ্য,নির্ভীক,বিনয়ী,পরিশ্রমী,গরীব ও মেহনতী মানুষের বন্ধু।
এজন্য দল মত নির্বিশেষে তিনি রয়েছেন এগিয়ে। উক্ত ইউনিয়নের অসংখ্য ভোটাররা জানান, তিনি সবসময় সর্ব সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাড়ান। এছাড়াও করোনা মহামারীকালীন দুঃসময়েও তিনি সবসময় দুঃস্থ-অসহায় মানুষের পাশে ছিলেন।
তাই ৬ নং মাটিকাটা ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো: সোহেল রানার বিজয়ের জোয়ার বইছে। ইউনিয়নবাসী সর্বদা তাকে পাশে পাবার কথা মাথায় রেখে এবং মাটিকাটা ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য মাটিকাটা ইউনিয়নবাসী তাকে চেয়ারম্যান হিসেবে চাচ্ছেন। এজন্য তার বিজয়ের সম্ভাবনা সব থেকে বেশি।
