Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

পৃথিবীর ৪০ শতাংশ চাকরিতে ভাগ বসাবে এআই, বৈষম্য আরও বাড়াবে

নিউজডেস্ক January 15, 2024

ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই বিশ্বের প্রায় সব ধরনের চাকরির প্রায় ৪০ শতাংশে প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে কর্মক্ষেত্রে বৈষম্যের পরিমাণও বাড়াবে বলে মনে করছে সংস্থাটি।

সোমবার (১৫ জানুয়ারি) আইএমএফ’র একটি বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেছেন, ‘বেশিরভাক্ষেত্রেই সামগ্রিক বৈষম্যকে আরও খারাপ খারাপ করে তুলবে এআই।’

অল্প সময়ের মধ্যে এআই এর ব্যাপক বিস্তার এর সুবিধা এবং ঝুঁকিগুলোকে আলোচনায় রেখেছে। আইএমএফ বলেছে, চাকরির বাজারে একটি বৃহত্তর অংশকে প্রভাবিত করতে পারে এআই। উন্নত অর্থনীতিতে এই অনুপাত প্রায় ৬০ শতাংশ। তবে এর অর্ধেক ক্ষেত্রেই কর্মীরা এআই’কে কাজে লাগিয়ে উপকৃত হওয়ার আশা করতে পারেন। এটি তাদের উৎপাদনশীলতা বাড়াবে।

সহজ করে বললে, এআই’র মূলত মানুষের করা প্রধান কাজগুলো সম্পাদন করার ক্ষমতা থাকবে। ফলে কর্মক্ষেত্রে এটি শ্রমের চাহিদা কমাতে পারে এবং মজুরিতে প্রভাব ফেলতে পারে। এমনকি এটি মানুষকে চাকরি থেকে ছাটাই করার কারণও হতে পারে।

তবে নিম্ন আয়ের দেশগুলোতে এআই মাত্র ২৬ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে বলে জানিয়েছেন আইএমএফ। কারণ উচ্চ আয়ের এবং অল্প বয়স্ক কর্মীরা এআই এর সুবিধা নেয়ার ফলে তাদের মজুরির অসম বৃদ্ধি হতে পারে। ফলে নিম্ন আয়ের এবং বয়স্ক কর্মীরা পিছিয়ে পড়তে পারেন বলে মনে করছে সংস্থাটি।

জর্জিয়েভা বলেন, ‘এই দেশের অনেকের কাছেই এআই এর সুবিধাগুলো কাজে লাগানোর মতো অবকাঠামো বা দক্ষ কর্মী নেই। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি দেশগুলোর মধ্যে বৈষম্যকে আরও তীব্র করার ঝুঁকি বাড়াচ্ছে।’

সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্বব্যাপী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা জড়ো হওয়ার সময় আইএমএফ’র এই বিশ্লেষণটি সামনে আসে। চ্যাটজিপিটির মতো অ্যাপ্লিকেশনের জনপ্রিয়তা বৃদ্ধির পর একটি আলোচনার কেন্দ্রবিন্দুকে পরিণত হয় এআই।

Continue Reading

Previous: ইসিতে এসে ক্ষমা চাইলেন ধর্মমন্ত্রী
Next: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন ডা. দীপু মনি

Related Stories

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025
গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.