Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ময়মনসিংহে চুক্তিতে খুন করা হবি গ্রেপ্তার

নিউজডেস্ক January 15, 2024

ছবি সংগৃহীত

আলো ডেস্ক

ময়মনসিংহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ হাবিবুর রহমান হবি নামে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত হবি চুক্তিতে খুন করতেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। পরে বিকেলে আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হবি।

জেলার গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরুই গ্রামের মৃত সোলাইমান শেখের ছেলে হাবিবুর রহমান হবি (৪৮)। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। ২০০৩ সালের একটি হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হবি পালিয়ে বেড়াচ্ছিলেন।

কিশোরগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে বসবাস করতেন হবি। তবে শেষ রক্ষা হয়নি তার। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ময়মনসিংহ ডিবির একটি দল গফরগাঁও উপজেলার খুরশিদ মহল সেতু এলাকায় চেকপোস্ট বসায়।

সেই চেকপোস্টে আটক করা হয় হবিকে। ওই সময় তার কাছ থেকে একটি রিভলভার, একটি একনলা বন্দুক, রিভলবারের চার রাউন্ড গুলি ও বন্দুকের ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে গত ১০ জানুয়ারি দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের ছেলে লিটন মিয়াকে গুলি করা হয়। চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ আছেন।

এ ঘটনাটির সঙ্গে হবি নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে পুলিশের কাছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জাহাঙ্গীর মেমার, আলাল সান ও সোহেল মিলে ২ লাখ টাকায় লিটনকে খুনের চুক্তি করে হবির সঙ্গে। চুক্তির ৫০ হাজার টাকা ফরিদ তুলেও দেয় হবির কাছে।

চুক্তি অনুযায়ী একনলা বন্দুক দিয়ে লিটনকে রাতের আঁধারে গুলি করে হবি। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়। হবিকে গ্রেপ্তারের পর লিটনকে খুনের চুক্তি ও গুলি চালানোর কথা স্বীকার করে পুলিশের কাছে। পরে হবির তথ্য অনুযায়ী বিএনপি নেতা ফরিদকে সোমবার গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, হবি মূলত একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার। তিনি ভাড়াটে খুনি হিসেবে কাজ করেন। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যায়, রাজনৈতিক বিরোধে হবিকে চুক্তি করা হয় লিটনকে খুন করার জন্য।

এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তারও লক্ষ্য ছিল। এ ঘটনার মাধ্যমে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতি ঘটানোর চেষ্টা করছিল। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Continue Reading

Previous: সরকারি চাকরির শূন্য পদে নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর
Next: বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা প্রকাশ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.