Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

পাকিস্তানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ইমরান খানের পদত্যাগ দাবি

নিউজডেস্ক November 6, 2021

এফএনএস আন্তর্র্জাতিক: ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠেছিল পাকিস্তানের সংসদ। এদিন দেশটির বিরোধী দলীয় আইনপ্রণেতারা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হওয়ার অভিযোগে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগও দাবি করেন তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, অর্থনৈতিক সংকট কাটানোর কথা বলে গত বৃহস্পতিবার রাত থেকে দেশটিতে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটারপ্রতি প্রায় আট রুপি বাড়িয়েছে ইমরান সরকার।

সেখানে পেট্রলের দাম ৮ দশমিক ০৩ রুপি বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৪৫ দশমিক ৮২ রুপিতে। ডিজেলের দাম ৮ দশমিক ১৪ রুপি বেড়ে হয়েছে ১৪২ দশমিক ৬২ রুপি। আর কেরোসিনের দাম লিটারপ্রতি ৬ দশমিক ২৭ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ১১৬ দশমিক ৫৩ রুপিতে। জ্বালানি তেলের দাম একলাফে এতটা বাড়ানোর প্রতিবাদে সরব হয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় রাজনীতিবিদরা।

জিও টিভির খবর অনুসারে, শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পিএলএম-এন নেতা খাজা আসিফ ইমরান সরকারের কড়া সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী প্রথমে ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন এবং তারপরই একটি পেট্রোল বোমা ফেলেন। এসময় জ্বালানি তেলের অভূতপূর্ব মূল্যবৃদ্ধি দেশটির দরিদ্র মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে উল্লেখ করে এ নেতা বলেন, জাতীয় সংসদের উচিত বিষয়টি বিবেচনায় নেওয়া।

একই সময় বিরোধী দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্য নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং দরিদ্রদের সাহায্যে ইমরান খানের ১২ হাজার কোটি রুপির ত্রাণ প্যাকেজকে ভুয়া দাবি করে সংসদ থেকে ওয়াকআউট করেন। তাদের মধ্য থেকে ‘চিনি চোর’, ‘আটা চোর’ এ ধরনের স্লোগানও শোনা যায়।

সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধী নেতা সৈয়দ ইউসুফ গিলানি সিনেট চেয়ারম্যানের কাছে পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলার অনুমতি চান। তিনি বলেন, পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি ও আসন্ন গ্যাস সংকটের বিষয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী ইমরান খান এসব বিষয়ে যথাযথভাবে অবগত ছিলেন না।

তার বদলে অর্থমন্ত্রীর উচিত ছিল সংবাদ সম্মেলনে বিষয়গুলো ব্যাখ্যা করা। এদিন বিরোধীদের তোপের মুখে ক্ষমতাসীন পিটিআই নেতারা অবশ্য পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য পূর্ববর্তী সরকারগুলোকেই দায়ী করেছেন।

Continue Reading

Previous: নাইজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে ১১ সেনা নিহত
Next: পশ্চিম আফ্রিকায় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯১

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.