Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে

নিউজডেস্ক November 6, 2021

সম্পাদকীয়ঃ করোনা মহামারীতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর খুলেছে হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। কিন্তু খোলার পরপরই ছাত্রলীগের দু’পক্ষের মারামারিতে অনির্দিষ্টকালের জন্য আবার বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের জরুরীভিত্তিতে আবাসিক হল ত্যাগ করতে বলা হয়েছে। এর ফলে স্বভাবতই বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে নারী শিক্ষার্থীরা পড়েছে মহাবিপদে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে চমেকের প্রধান ছাত্রাবাসে সরকারে ক্ষমতাসীন দলের শিক্ষা উপমন্ত্রীর পক্ষের সমর্থক মেধাবী ছাত্র মাহাদী আকিব মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন প্রতিপক্ষ চট্টগ্রামের সাবেক মেয়রের অনুসারীদের হাতে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাথায় জরুরী অস্ত্রোপচারের পর মাহাদীর অবস্থা এখন উন্নতির দিকে। হামলা ও মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে। গ্রেফতারের খবরও আছে।

ঘটনার দায় বা দোষ যে পক্ষেরই হোক না কেন মোদ্দা কথা হলো, করোনা অতিমারীতে দীর্ঘ প্রায় দু’বছর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর সম্প্রতি খুললেও ক্যাম্পাসে আবারও সংঘাত সংঘর্ষ ও মারামারির ঘটনা অবশ্যই অপ্রত্যাশিত ও অনভিপ্রেত।

উচ্চশিক্ষার ক্ষেত্রে মেধাবীদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় পড়ালেখা এমনিতেই ব্যাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও যদি নিজেরাই দ্বদ্ব সংঘাত মারামারিতে জড়িয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য করে কর্তৃপক্ষকে, তা হলে দেশ ও জাতির ভবিষ্যত কি- সে প্রশ্নটি অনিবার্য ভাবিয়ে তুলেছে অভিভাবক ও শিক্ষা বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, দু’বছর আগে নিছক ‘শিবির’ সন্দেহে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনাটি ছিল ভয়াবহ ও মর্মান্তিক। এই ঘটনাটি রীতিমতো নাড়া দিয়েছে সমগ্র দেশ ও জাতিকে। স্তম্ভিত ও বাকরুদ্ধ করেছে আমাদেরও। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো সুখ্যাত ও মানসম্মত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ রকম একটি পরিকল্পিত হত্যাকা- সংঘটিত হতে পারে, ভাবতেও শিউরে উঠতে হয়।

তদুপরি আবরারের হত্যাকারী আর কেউ নয়, বহিরাগত তো নয়ই, বরং তারই সহপাঠী, সতীর্থ, বন্ধু এমনকি রুমমেট। যেমনটি হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে। আবরারের হত্যাকারীরাও ক্লোজ সার্কিট ক্যামেরায় সুস্পষ্টভাবে চিহ্নিত হয়েছে বুয়েটের শিক্ষার্থী হিসেবেই, তদুপরি ছাত্রলীগের নামধারী, বিভিন্ন পদে অধিষ্ঠিত নেতা ও কর্মী। দুঃখজনক হলো- ঢাবি, চবি, বুয়েটসহ বিভিন্ন ক্যাম্পাসে অতীতে একাধিক ছাত্র হত্যা সংঘটিত হলেও কোনটিরই বিচার হয়নি। তবে আশার কথা এই যে, আবরার হত্যাকাণ্ডের শুনানি চলছে বর্তমানে।

শিক্ষা প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে শিক্ষা-বিরুদ্ধ এমন সব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা আবশ্যক। কিছুসংখ্যক শিক্ষার্থীর আদর্শগত রাজনীতি বাদ দিয়ে চাঁদাবাজি- টেন্ডারবাজিও কাম্য নয়। আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশের ভবিষ্যত যারা,

সেই শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন সংঘাতমুখর পরিবেশ-পরিস্থিতি সব সময় পরিত্যাজ্য হওয়া জরুরী। কাজেই সরকারকে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Continue Reading

Previous: রেলপথে আধুনিকতার ছোঁয়া আনা আবশ্যক
Next: তৈল-সমাচার: লঘুপাক, গুরুপাক না-কি বিপাক

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.